
গান শুনতে আমরা সবাই ভালবাসি। গান ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুস্কিল। শব্দ দূষণের এই শহরে বিকট শব্দ যেমন বিরক্তি উদ্রেক করে আবার মিষ্টি মধুর গানের সুর ও বাণী মনের কোনে অদ্ভুত এক ভাললাগার জন্ম দেয়।সকালে কাকের বিরক্তিকর কা কা ডাক যেমন মেজাজটা চরমে নিয়ে যায়, আবার দোয়েলের শিষ, কোকিলের কু কু, চড়ুই পাখির কিচিরমিচির মনকে ভাল লাগার আবেশে আচ্ছন্ন করে।

ছেলেবেলায় রেডিওতে কান পাততাম গান শোনার জন্য। বাংলা সিনেমার গানগুলো তখন কতই না মধুর ছিল। রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, এন্ডু কিশোর, শাকিলা জাফর, সৈয়দ আব্দুল হাদী,খুরশিদ আলম,শাহনাজ রহমতুল্লাহসহ আরো কত কত গুনি শিল্পিদের সমরাহ ছিল। রোডিও টিউন করলেই রুনা লাইলার, 'বন্ধু তিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না ' কিংবা 'সাধের লাউ বানাইলো মোরে বইরাগি' এগুলোই ছিল তখন একটু চটুল এবং জনপ্রিয় ধারার গান। এরমধ্যে সাবিনা ইয়াসমিন গেয়ে উঠতেন 'শুধু গান গেয়ে পরিচয় '। এন্ড্রু কিশোর গাইতেন ' আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান,সেদিন হতে গানই জীবন গানই প্রাণ '। এরপর খুরশিদ আলমের পালা তিনি গাইতেন 'মাগো মা, ওগো মা আমারে বানাইলি তুন দিওয়ানা'।এরপরই হাজির শাকিলা জাফর ও তপন চৌধুরী 'তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল ক্লান্ত দুপুরবেলা' এরপর শুভ্রদেব গাইতেন, 'মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে '। সৈয়দ আব্দুল হাদী বাদ যাবেন সেটা হতেই পারে না তিনি গাইতেন,'একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দূটি জলে ভাসতো'।ফকির আলমগির তখন তার জনপ্রিয় গান 'ও সকিনা গেছোস কিনা ভুইলা আমারে ' নিয়ে হাজির হতেন। এভাবেই রোডিওতে চলতে থাকতো একটার পর একটা জনপ্রিয় গান।বাড়িতে বাড়িতে তখন রেডিও চলতে থাকতো দিনরাত, রেডিও ছিল মানুষের জীবনের অংশ।

সংগীত একটি মহান সাধনা, এটি সবার দ্বারা সম্ভব নয়। আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা কি অসীম ক্ষমতা দিয়ে শিল্পিদের পৃথিবীতে পাঠিয়েছেন! উপরে যে শিল্পিদের নাম এবং গানগুলো কথা লিখলাম ওই সকল শিল্পিদের সাথে বর্তমানের শিল্পিদের একটু তুলনা করুণ ওনাদের ধারেপাশে দাঁড়ানোর মত বর্তমান প্রজন্মের কোন শিল্পিকে খুঁজে পাবেন? উনারা সংগীতকে সাধনা মনে করতেন,রাতারাতি কেউ স্টার হওয়ার কথা ভাবতেন না। কিছুদিন আগে শিল্পি আবিদা সুলতানা বলেছিলেন বর্তমান প্রজন্ম অস্থির প্রজন্ম,এরা শুধু রাতারাতি স্টার হতে চায়, এজন্য এদের কাছ থেকে ভাল গান পাওয়া যাচ্ছে না। আসলেই তাই, পৃথিবী এগিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের গানের ভুবনটা মনে হচ্ছে পিছিয়ে পড়ছে। এখনো ইউটিউব খুলে সেই পুরানো গানগুলোই বার বার দেখে অতীত স্মৃতি রোমন্থন করি।

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪