
-ঘরে কিচ্ছু নেই, বাজার না করলে রান্না বন্দ।
অনিচ্ছা সত্ত্বেও ব্যাগ নিয়ে বাজারে যাওয়া।
বাজারে গিয়ে দেখি সব জিনিষপত্রের দাম রীতিমত আগুন। মাছ মাংস সবজী সব জীনিষের দাম গত সপ্তাহের তুলনায় ২০-৩০% বেশি। সবচেয়ে বেড়েছে ডিমের দাম। একটা দুই কেজি ওজনের কাতল মাছ,চিংড়ি মাছ সাথে কিছু সবজি নিয়ে বাসায় ফেরা।
শুক্রবার জুম্মার দিন, মসজিদে তিল ধরানোর জায়গা নেই। বৃষ্টির কারনে মসজিদের বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ারও উপায় নেই।অনেক কষ্টে তিনতলার নিজের নামাজ পড়ার জন্য একটুখানি জায়গা খুজে পাওয়া । এক ভদ্রলোক পিছন থেকে অন্যদের ডিংগিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করলেন এতে অন্য একজনের গায়ে পা গেল ব্যাস শুরু হয়ে গেল তর্ক। আমাদের সহনশীলতার যে বড্ড অভাব, মসজিদেও এর ব্যাতিক্রম নয়।
আজও টিভির সবচেয়ে বড় খবর ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়া। বিম্পি, আম্লীগ নিজেদের দলীয় দৃষ্টিভঙ্গিতেই দেখছে এই রায়কে। তারেককে আসলেই দেশে ফিরিয়ে আনা সম্ভব? রাজনৈতিক আশ্রয় পাওয়া একজন শরনার্থীকে দেশে ফিরিয়ে আনা অনেক জটিল প্রক্রিয়া অন্যদিকে মির্জা ফখরুলের কথা, বিম্পিকে ধংস করতেই এই ফরমায়েসি রায়।
বৃষ্টিমুখর অলসতা ভরা আজকের শুক্রবারটি আশাকরি সবারই ভাল কেটেছে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




