সত্যি কি তার বাসা-অফিসের পানি-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।ব্যাপারটা আসলে ভীষণ অন্যরকম এবং মজার।আমি যদিও কোন রাজনৈতিক দল সাপোর্ট করি না তবুও বলবো।পদক্ষেপ এর আইডিয়াটা বেশ অন্যরকম ।
আমরা মোটামুটি সবাই জানি বি এন পি যখন ক্ষমতায় ছিল তখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কন্যার বিয়েতে প্রবেশের অনুমতি পায় নি।এখন আওয়ামীলীগ যখন ক্ষমতায় তখন বি এন পি এর শ্রদ্ধেয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুতে সমবেদনা জানানোর অনুমতি পায় নি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসুন তাহলে কল্পনা করি যেহেতু শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার বাসা-অফিসের পানি-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হবে সেহেতু বাই চান্স যদি বি এন পি ক্ষমতায় আসে তাহলে হয়তো ..................আশা করছি বুঝতেই পারছেন(কারন বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।
(যাই হউক আমাদের কি বলেন।আমরা হইলাম সা_ধা_র_ণ_ মানুষ।আমদের তো খুব কম সময়ই কারেন্ট,পানি,গ্যাস থাকে।কোন দিন তো আর এইসব বড় বড় রাজনৈতিক দলের অত্যাচার এর বিরুদ্ধে মুখ খুলবো না।আমরা হইলাম সা_ধা_র_ণ দর্শক ,২ বড় বড় দল(শুধু নামে) যা দেখাবে আমরা শুধু এন্টারটেইন হবো ।গন্ডারের চামড়া তো,কিছুই গায়ে লাগে না।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





