রবিবার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল নাকি দিয়েছে ২০ দল-খবরটা খুবই দুঃখজনক।
কি হবে এখন এস এস সি পরীক্ষার্থী এবং তাদের পরিবারের। সবকিছুর একটা লিমিট আছে তাই না। আপনারা যা ইচ্ছা তাই করবেন নাকি ভাই। একটু থামেন,একটু কিটক্যাট ব্রেক টানেন। আমি আপনাদের একটা বুদ্ধি দেই এস এস সি পরিক্ষার মধ্যে যতগুলো হরতাল দিবেন তা সব আপাতত স্টোর কইরা রাখেন।পরিক্ষা শেষ হইলে না হয় দিয়েন।এতে আপনাদের ২টা লাভ........
১।১৪ লক্ষ এস এস সি পরীক্ষার্থী এর পরিবারের ভোট এবং দোয়া ২ টাই পাবেন।আর বাকিরাও ইমপ্রেস হইয়া ভোট দিয়া দিবে,নো চিন্তা ডু ফুর্তি(যান আমি এটলিস্ট আমার স্কুলের সবার ভোটের দায়িত্বটা নিলাম।)
২।যেহেতু স্টোর করা হরতালও দিবেন কয়দিন পর তাই হরতাল দেয়ার আপনাদের স্বপ্ন পূরণ হবে।
(রাজনীতি করতে কি আবার এত প্যারা নিতে হয় নাকি,এটা তো পানির মতো সহজ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





