ক.
বউ।
চিরোল পাতার পদ্মদিঘীজল। বুকশ্বাস উড়ে যাওয়া। পাখিদের আবার পালক ভাসা; বিসর্জন। নীড়ে ফিরে আসা, ঘুরে ঘুরে আ-চক্র মলিন দিন । ক্রমশ বিলীন চোখ। বউ। ভালোবাসা। আবেগ জানো না, যুক্তি মানো না। বউ! কেমনে শিখাই তোরে প্রণয়ছলাকলা!
বউ! বউ বউ! ডাক তার। ভোরের কাদায়। বেঁচে থাকা সুখে নীলিমা মাখায়। জল,কাদা, ঘুম। বউ। তুমি। প্রতিভাস। সালুনে নুনের চুম, অভাব-বাহাস। অভ্যাস; শুধু অভ্যাস। অভ্যাসের প্রয়োজন।
ঠাণ্ডা পা, পায়ের ওমে। মিশে থাকা আরো শীত ঠাণ্ডা পা। স্পর্শ। লোম। কালো কালো ঘাসের বাহার। এইতো সেদিন ছাঁটা। মাদুলির কড়া। কেটে গেছে বিবসনা ত্বক। সর্পিল জ্বলুনি। জ্বলে গেলে তবে হোক থুতুর দাওয়াই।
পৌরাণিক সুতাশঙ্খসাপ। ফুঁসে ফুঁসে ওঠা। রোজ রোজ দেখা হওয়া। বিজলি-বিদ্যুত। মহাত্মা দালির গলনাভ ঘড়ি। প্রেমের পরের ব্যাথা। দাঁড়িতে আটকানো জড়ি। ‘শরীলের মজা য্যান একলাই বোঝে নিজে! আহালো মরদ আমার!’-- সূঁচ ফুঁটে ওঠা।
সোনাবউ!
পিদিম জ্বলা ব্যাথা আঁধার। চোখবুজে দুর্দান্ত ঘুমে বুকে, দুধের পাহাড়ে ডোবামুখ ভিজিয়ে ভিজিয়ে ভোরে জেগে ওঠা সোনার মাস্তুল। মুখোশে মেশানো, শিশিরজল জমে জমে থাকা। বউ তুমি সত্যিকথা।
খ.
সকাল বেলার বউ ॥ তোর পাশে শোবো ॥
ঘুমের ভেতরে লুঙ্গি খুলে গেলে,
আচমন আচমন
জাগিয়ে জাগিয়ে জেগে
আমি তোকে খাবো।
সারাদিন ভাবি, সকাল বেলার বউ, আমি তোকে খাবো ॥
গ.
এসেছে এমন দিন, ছেলেপেলেরা বিয়েথা না করেই বালিকাবন্ধুকে ডাকে বউ। বালিকারা খুশি হয় কেউ কেউ। গোপনে গোপনে ঢেউ। প্রকাশ্যে প্রবল প্রতিবাদ। বালকেরা ডেকেই খুশি থাকে। কপট অভিমানে অন্য আলোতে তাকায় আমাদের জগতের নায়িকারা।
দূরে দাঁড়িয়ে দ্যাখে এইসব ব্যাচেলর ঈর্ষা...
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।