কাল থেকে শুরু অমর একুশে গ্রন্থমেলা ২০১০। আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশতি হচ্ছে এবার
প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশ করছে "বাংলা প্রকাশনার গর্ব " শ্লোগানধারি প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য। ব্লগের পাঠকদের জন্য আমার প্রকাশিতব্য বইয়ের ব্যাক কাভার ও ফ্ল্যাপ জুড়ে দিচ্ছি...
সকল পাঠকের জন্য শুভকামনা। দেখা হবে মেলায় ঐতিহ্যের স্টলে।
ব্যাককাভার
শিমুল সালাহ্উদ্দিন তাঁর এই প্রথম বইটিতেই আলাদাভাবে চিহ্নিত হওয়ার যোগ্যতার জানান দিয়েছেন। তাঁর কবিতায় বয়সোচিত আবেগপ্রাবল্য অনেকটাই আছে, আছে কিছু বাগ্বাহুল্য আর শব্দ নিয়ে খেলবার বাতিক; কিন্তু প্রারম্ভিকতার এই উচ্ছ্বাসটুকুকে স’য়ে নিতে পারলেই, তাঁর শক্তি আর স্বাতন্ত্র্যের জায়গাগুলিকে মনোযোগী পাঠক সহজেই শনাক্ত করতে পারবেন।
বাংলাদেশকে, এর ভূমি, মানুষ আর নদীকে সম্পূর্ণ আত্মসাৎ ক’রেও, শিমুল একেবারে ঝাঁ-চকচকে আধুনিক; মফস্সলিতা, প্রাদেশিকতা তাঁর কবিতায় বিলকুল গরহাজির, আর এই বয়সে তাঁর অধ্যয়ন-অবধানের পরিধিও ব্যাপক; এবং সবকিছুর পরে (এবং আগেও) যা বিশেষ ক’রে বাঙালি পাঠকের দীর্ঘকাল-উপাসি কানকে আনন্দ দেবে, তা শিমুলের ভাষার তূর্ণ গতি- পাহাড়ি ঝর্নার মতো, আইডিয়ার জগদ্দল পাথরগুলিকে যা উড়িয়ে, ভাসিয়ে নিয়ে চলে।
কালে শিমুল এই ঝর্নার গতি ও গতিপথ নিয়ন্ত্রণ করতেও শিখে নেবেন, এ আমার আশা নয় কেবল, বিশ্বাস।
সুব্রত অগাস্টিন গোমেজ
প্রথম ফ্ল্যাপ
শিমুল সালাহ্উদ্দিন এক শব্দসৈনিকের নাম। শিরে তার শব্দের শিরস্ত্রাণ। যে দ্বন্দ্ব কবির স্বপ্ন-ভূ-গোলের সঙ্গে দুর্মর বাস্তবতার সেই স্বপ্নের সারথি হয়েছেন শিমুল দ্বিধাহীন পারঙ্গমতায়। কখনো কখনো সেই দ্বন্দ্ব ও দ্বৈরথ তাঁর ভেতরের এক আমি’র সঙ্গে অন্যআমির। তিনি যে কাব্যপ্রতিমা নির্মাণ করতে চান অনেকাংশেই তা বোধের বিস্তার, বাগবিস্তার, প্রতিমার পল্লবায়ন। যুক্তিশৃঙ্খলার চেয়ে সুরের সুবিস্মৃত সৌধ নির্মানের দিকেই তাঁর ঝোঁক বেশি। নানা অনুষঙ্গের অনুপ্রবেশ, উচ্ছৃংখল ঐকতান, ঐক্য ও বৈপরীত্যের বিরোধাভাষ, সংশ্লেষ ও বিশ্লেষধর্মী ভাষার বৈরীবিবাহ এই কবির কবিতার মৌল প্রবণতা। ছন্দ ও ছন্দহীনতার এক বল্গাহীন শৃঙ্খলে বাঁধা এই কবির সুর। কখনো দীর্ঘ বাক্যের প্রলম্বিত ধীর-মন্দ্র-গজগতি, কখনো ছোট ছোট বাক্যের বিচ্ছুরণ, আবার কখনো আখ্যান-আখ্যানচূর্ণ, অন্তর্দাহ, প্রেম, যৌনপ্রহার, লাঞ্ছনা, অতিঐশ্বরিক অনুভব এই কাব্যগ্রন্থকে চিহ্নিত করে অন্যতর অতিমার্গভূগোলরূপে। তবে কখনো যেন শিমুলের কাব্যনির্যাস কাব্যাধার ছাপিয়ে অতিফেন উচ্ছাসে উপচে ওঠে। তারুণ্যের ধর্মই এই। তবু এই তরুণের প্রগল্ভতা প্রতিনিয়ত প্রজ্ঞা হয়ে উঠতে চায়। কিন্তু কিছুতেই যেন সেই প্রজ্ঞা প্রথাবদ্ধ আধারে-আঙ্গিকে আত্মস্থ হতে চায় না। শিমুলের চিরসন্ধানী চোখ, প্রশ্নাকুল মন এবং আধার ও আধেয়ের দ্বন্দ্বমুখরতা লব্ধিময় হোক।
মাদল হাসান
দক্ষিণের বিল
আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।
তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!
এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।