somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিমুল মামুন
আমি মো. শিমুল রহমান, একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছি। চার বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজ করে চলছি।

মেট্রোরেলের চলাচল সময় বাড়ছে এক ঘণ্টা, বাড়লো ৭ ট্রিপ

২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজধানীতে যাত্রীসেবার মান বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু করেছে ঢাকার এই গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। বাড়তি সময়ের ফলে দৈনিক ট্রিপের সংখ্যা বেড়েছে সাতটি।

রাজধানীতে যাত্রীসেবার মান বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ (রোববার, ১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু করেছে ঢাকার এই গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। বাড়তি সময়ের ফলে দৈনিক ট্রিপের সংখ্যা বেড়েছে সাতটি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও সুবিধা বিবেচনায় মেট্রোরেলের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি কার্যকর হয়েছে আজ থেকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে এই সময়সূচি অনুসরণ করা হবে।

নতুন সময় অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে। শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধ ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।

বাড়লো মেট্রোরেলের ট্রিপ সংখ্যা
ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, ‘চলাচলের সময় আজ থেকে বাড়ানো হয়েছে। এতে মেট্রোর ট্রিপের সংখ্যা বেড়েছে। আগে ছুটির দিন বাদে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, এখন তা ২৪৩টি হবে। অর্থাৎ দৈনিক ৭টি অতিরিক্ত ট্রিপ যুক্ত হচ্ছে।’
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×