somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিমুল মামুন
আমি মো. শিমুল রহমান, একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছি। চার বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজ করে চলছি।

শীঘ্রই বাংলাদেশে আসছে পেপ্যাল

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দীর্ঘ প্রতীক্ষার পর, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ খুব শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, বাংলাদেশে পেপ্যাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন।

পেপ্যাল বিশ্বের ২০০টিরও বেশি দেশে ব্যবহৃত একটি বিশ্বস্ত ডিজিটাল পেমেন্ট সেবা, যা অনলাইনে টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার জন্য ব্যবহৃত হয়।

পেপ্যাল চালুর ঘোষণা এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নগদ লেনদেন কমানোর উদ্যোগের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, দেশে দুর্নীতির মূল কারণ হিসেবে নগদ টাকার লেনদেনের বিষয়টি উঠে এসেছে। এছাড়াও, টাকা ছাপানো ও পরিচালনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে নগদ লেনদেন কমানোর পরিকল্পনা গ্রহণ করছে।

গভর্নর আরো বলেন, কৃষি খাতে ঋণের পরিমাণ বর্তমানে মাত্র ২ শতাংশ, যা বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। তিনি দেশের স্বাধীনতার পর থেকে খাদ্যশস্য উৎপাদনে অর্জিত সফলতাকেও তুলে ধরেন।

পেপ্যাল চালু হলে দুটি প্রধান সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে:

এলসি (LC) জটিলতা কমবে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য
ফ্রিল্যান্সারদের টাকা না পাওয়ার সমস্যার সমাধান হবে
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

প্রেরণা

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৬

প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ

যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ দাগের খিদা

লিখেছেন রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭



আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।

কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×