somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিমুল মামুন
আমি মো. শিমুল রহমান, একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছি। চার বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজ করে চলছি।

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়?

০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবশেষে প্রকাশ্যে এলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। শনিবার (৬ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত বৈশ্বিক আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এসময় তার পাশে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এতদিন ৮টি গ্রুপে ৩২টি দেশের বিশ্বকাপ খেললেও এবার প্রথমবারের মতো ১২টি গ্রুপে অংশ নেবে ৪৮টি দেশ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে ঐহিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো।

পরদিন ১২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ উন্মাদনা। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে ২৭ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে ২৮ জুন শুরু হবে রাউন্ড অফ ৩২। রাউন্ড অফ ১৬ শুরু হবে ৪ জুলাই, কোয়ার্টার ফাইনাল ৯ জুলাই এবং সেমিফাইনাল ১৪-১৫ জুলাই। আর ১৯ জুলাই হবে মেগা ফাইনাল।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টা। আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটির ভেন্যু কানসাস সিটি। অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ ডালাসে। একটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়, পরেরটি সকাল ৮টায়।

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ নিউইয়র্ক-নিউজার্সিতে বাংলাদেশ সময় ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে। ব্রাজিলের পরের দুটি ম্যাচ হাইতি ও স্কটল‍্যান্ডের বিপক্ষে, ফিলাডেলফিয়া ও মায়ামিতে সকাল ৭টা ও ভোর ৪টায়। ১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে ফাইনাল।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×