somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিঁপড়া চকোলেট ও ঠোঁটের চিত্রনাট্য

২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বালু ও চরের শাসনে মরা নদী, ছইঅলা নৌকা বৈঠা ঠেলে এগুচ্ছে, উপরে নিড়ানি দেয়া ক্ষেত, তারও উপরে একটা বটগাছ বিস্তীর্ণ ডালপালা ছাড়িয়ে সকালের রৌদ্রটাকে ছায়ার আবডালে শাসন করছে। সেই আবছায়ায় একটা মেয়ে কারো অপেক্ষায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে।
মেয়েঃ না না, এক্ষুনি...... আমি চাই-ই চাই... বলেছি তো... এখান থেকে এক পা-ও নড়বোনা... তুমি আসো......
ফোন কেটে, ভ্যানিটি ব্যাগ থেকে একটা বিদেশি চকলেট খোসা মুক্ত করে মুখে পুরে দিল। চকলেট মেয়েটার ঠোঁটের ভেতর-বাইরে খেলা করছে। খেলা- মেয়েটার চোখেও; রৌদ্র-ছায়ার, আঙ্গুল ও ফোনের ডিজিটে...
কোথাথেকে একটা লাল পিঁপড়া মেয়েটার গালের সীমা অতিক্রম করে ঠোঁটে চলে এসেছে। ঠোঁট বরাবর চকলেটের কাছে পৌঁছুতেই চকলেট ঠোঁটের ভেতর ঢুকে গেল। ঠোঁট বন্ধ। পিঁপড়াটা বন্ধ ঠোঁটের দরজায় কিছু মুহূর্ত আঁটকে থেকে কুটুস করে কামড় বসালো। উপলব্ধি হতেই মায়েটা দুআঙুলে পিঁপড়াটাকে ঠোঁট থেকে তুলে পিষে ফেলল। পিঁপড়ার উৎস সন্ধান করতেই দেখতে পেল গাছের বাকল বেয়ে আর এক লাইন উপরে উঠে আসছে, নিচে চকলেটের খোসা ও তার পাশে একদল পিঁপড়ার মহোৎসব চলছে।
মেয়েটা জুতোর সোল দিয়ে গোটা পিঁপড়ার দলটার উপর নির্মম ভাবে পিষতে লাগলো। যেন একটা ক্ষুদ্র পিঁপড়ার কামড়ের শাস্তি সরূপ একদল পিঁপড়ার উপর পা- জুতা- হিল- এর মহানন্দে নিষ্ঠুর প্রতিশোধ...... নিমিষেই কিছু পিঁপড়া নিহত, কিছু আহত ও কিছু কিছু ছত্রভঙ্গ হয়ে দিক-বিদিক ছুটতে লাগলো।
পাখিরা উড়ছে, রোদ বাড়ছে, গাছের ডালপালার পাতার ফাকফোঁকর দিয়ে রোদ ছায়াদের শাসন ভাঙ্গার চেষ্টা করছে মেয়েটার ফোন বাজছে, কথা বলছে, কথা চলছে...
পিঁপড়েরা কয়েকটি দলে উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করছে। পিঁপড়েরা পুনরায় সংগঠিত হচ্ছে। দলবেঁধে একে একে বটতলার দিকে সংগঠিত হচ্ছে। এক... দুই... করে বহুদলে সারি সারি পিঁপড়া এসে জড় হচ্ছে। যেন বটতলায় লাল পিঁপড়ার সমুদ্র।
সমুদ্র থেকে স্রোতের মত ভেসে ভেসে কিছু পিঁপড়া উঠে যাচ্ছে মেয়েটার পাজামার পশ্চাতে, শরীরে।
মেয়েটা প্রথম দেখতে পেল একদল পিঁপড়ে তার ওড়না দখল করে ফেলেছে তৎক্ষণাৎ সে ওড়না ঝারতে শুরু করলো। তখনই খেয়াল করলো শুধু ওড়না নয় জামা, পাজামা, সামনে পিছে পিল পিল করে চষে বেড়াচ্ছে পিঁপড়ের দল। মেয়েটা ওড়না ফেলে দিল। দু হাত পা ঝেড়ে লাফিয়ে নানাভাবে পিঁপড়েদের মাটিতে ফেলতে চেষ্টা করলো। তার পুরো শরীরে পিঁপড়েদের অবাধ বিচরণ টের পেয়ে মুহূর্তের মধ্যে মায়েটি কিংকর্তব্যবিমুড় হয়ে পড়লো। তার চোখ স্থির হয়ে গেলো পাথরের মত।
এরই মধ্যে পিঁপড়ের কামড় শুরু হয়ে গেছে। কোন উপায় না দেখে মায়েটি দৌড় শুরু করলো। নদিতে মেয়েটির লাফের ছন্দ ও শব্দ ।
পানিতে মেয়েটার অন্তর্বাস ভাসছে। উপরে জামা-পাজামা-ওড়না, সবকিছু পিঁপড়াদের দখলে চলে গেছে। যেন লাল পিঁপড়াদের মহোৎসব-মহাসমুদ্র-ঢেউ; লাল পতাকার মত পতপত করে উড়ছে।
সূত্র ঃ নট এ থিং /বিপ্লব সিরাজী
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×