২০১৩ সাল... ভার্সিটি লাইফের ১ম এসাইনমেন্ট... টপিক ছিল যেকোন একটা সমবায় সমতির উপর রিপোর্ট করতে হবে...
১০ জন মিলে গ্রুপ ফর্ম করলাম। সরেজমিনে সার্ভে করে তথ্য নেয়ার জন্য পুরান ঢাকার বংশাল-নয়াবাজার-রায়সাহেব বাজারের বিভিন্ন সমবায় সমিতির অফিসে ধরনা দিতে লাগলাম। ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হতে হতে পায়ের তলা যখন রাস্তায় ঘষা লাগে লাগে অবস্থা তখন নয়াবাজারের একটা সমবায় সমিতি থেকে তথ্য পাবার আশ্বাস পেলাম। ভার্সিটি থেকে পারমিশন লেটার নিয়ে পরদিন আমরা সবাই হাজির হলাম সেই অফিসে।
এম.ডি.-র সাক্ষাৎকার নিলাম,
সমিতির ইতিহাস জানলাম,
মেমোরান্ডাম দেখলাম,
কার কী কাজ জানলাম,
বর্তমান প্রতিকূলতা/সমস্যাগুলো শুনলাম...
ভয়েস রেকর্ড করলাম,
খাতায় নোট নিলাম...
এবং অবশেষে সংগৃহীত সব তথ্য উপাত্ত ১০ জনে মিলে ৫ দিন ধরে ধুতেই থাকো ধু... মানে টাইপ করতেই থাকলাম ... যথাসময়ে রিপোর্ট জমা করলাম অন্য সব গ্রুপের মতোই...
...
আমরা চরম এক্সাইটেড ছিলাম রিপোর্টটা নিয়ে, কারন লাইফের প্রথম ফিল্ডওয়ার্ক বলে কথা...
যখন ৪০% এর মার্কস হাতে পেলাম আমরা দেখলাম আমরা পেয়েছি ৭/১০
পাশের এক গ্রুপই অনলাইন প্রসপেক্টাস কপি-পেস্ট করে পেয়েছিল ৯.৫/১০
......
শকড হয়েছিলাম, সত্যিই... আর সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম...
ভার্সিটি লাইফে আর কোনো এসাইনমেন্ট/রিপোর্ট নিজে টাইপ করবো না ...শুধু অনলাইন থেকে Ctrl+C আর Ctrl+V হবে...
এবং এমনভাবেই কপি-পেস্ট করবো যেটা দেখলে যেই সোর্স থেকে ইনফো কালেক্ট করেছি সেই অথরও যেন বুঝতে না পারে...
এবং করেছিও তাই
এই থেকে আমার পাওয়া লেসন ছিলো যেখানে এফোর্ট দিলে তা মূল্যায়ন করার মতো মানুষ নাই, সেখানে এফোর্ট না দেয়াই বুদ্ধিমানের কাজ...
মুক্তা খুব দুর্লভ বস্তু, সেটা উলুবনে না ফেলাই শ্রেয়
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




