somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা নতুন ভার্জিন এরিয়ায় ঘুরতে যাওয়া আর অতঃপর..

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩/৪ বছর আগের ঘটনা...
ঢাকার পাশেই একটা গ্রাম এরিয়ায় একদিন হাটতে বের হয়েছি...
তখন বর্ষাকাল, গাছে গাছে চকচকে পাতাগুলো বিকেলের রোদে ঝলমল করছিলো..
হাটতে হাটতে একটা জায়গায় এসে জাস্ট 'থ' হয়ে গেলাম...
কালো পিচের রাস্তা, তার দু'ধারে সারিবদ্ধ গাছ আর প্রায় রাস্তা ছুঁইছুঁই দুপাশ জুড়ে পানি আর ঢেউ...
সুশীতল নির্মল বাতাস আর ঢেউ-এর ছলাৎ ছলাৎ শব্দে প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো একদম...
সাথে ছিল কলেজ জীবনের বন্ধু রিজভী। সেই বিলের ধারে গাছের ছায়ায় বসে চমৎকার আড্ডায় মেতে উঠেছিলাম দুই বন্ধুতে...
...
বাসায় ফিরে মানুষের উপকার হবে মনে করে ছবিটা লোকেশন সহ ফেইসবুকের সবচেয়ে বড় ট্যুর গ্রুপে পোস্ট দিলাম..
পোস্ট দেয়ার এক ঘন্টা পর ফিরে এসে দেখি সেখানে ১০০+কমেন্টস আর হাজার খানেক লাইকস...
দেখতে দেখতে ৪দিনে লাইকস হলো ৪৮,০০০ (হ্যাঁ, আটচল্লিশ হাজার!)...
...
বুঝলাম ভাইরাল ব্যাপারটা কী! আরও বুঝলাম আমাদের ঢাকাবাসীর নিঃশ্বাস ফেলার মতো জায়গার বড় অভাব...
..
এক সপ্তাহ পরেই সেখানে আরেকবার গেলাম, ভাবলাম সুন্দর জায়গাটা আরেকবার দেখে আসি..
...
দেখলাম অগুনতি মানুষ, বৈশাখী মেলার মতো অবস্থা...
মানুষের মধ্যে উঠতি বয়সী ছেলেমেয়েই বেশি...
মেয়েরা তাদের বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জাস্টফ্রেন্ডের সাথে ঘুরছে, টিস্যু দিয়ে মুখ মুছে সে টিস্যু ছুড়ে দিচ্ছে পানিতে...
পানির ঢেউয়ের সাথে চিপসের প্যাকেট, সিগারেটের গোড়া, প্লাস্টিকের বোতল, ক্যান, পলিথিন ভাসছে, সব এসে জড়ো হয়েছে রাস্তার দু'পাশে পানিতে...
ঢাকার নর্দমাগুলো যেমন হয়...
...
ছোট ছোট কিছু গাছ ছিল, সেগুলো দেখে মনে হলো ছাগল বা গরুতে মুড়িয়ে খেয়ে নিয়েছে...
..
হঠাৎ করেই এলাকায় বাইরের মানুষের সমাগম..
তাই বিয়েবাড়ির মতো কটকটে হলুদ রঙের প্যান্ডেলের কাপড় দিয়ে কয়েকজন স্থানীয় লোক ফুচকা-চটপটির দোকান দিয়ে বসেছে...
সেখানকার সব কিচেন ওয়াস্টেজ ফেলছে পাশেই পানিতে...
.....
আমি সবসময়ই প্রকৃতিপ্রেমী মানুষ ... এত সুন্দর পরিবেশটার এত দ্রুত নর্দমায় পালটে যাওয়া দেখে কান্না আসছিলো আর হচ্ছিলো নিজের উপর রাগ...
এর দায় কিছুটা হলেও তো আমার উপর বর্তায়!
...
সেদিনের পর থেকে আমি পাবলিক প্লেসে এরকম অচেনা অজানা নিরিবিলি লোকেশনগুলো ডিজক্লোজ করা বন্ধ করে দিলাম..
আসলে on average আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই ধ্বংসাত্মক একটা টেনডেন্সি আছে...
সামান্য ফটোশেসনের জন্য কিছু মানুষ কৃষকের সূর্যমুখী বা সরিষাক্ষেত মাড়িয়ে দেয়। ক্ষেতের ভিতরে যেয়ে দাঁড়ায়, বসে এবং অনেকে শুয়েও পড়ে...
চিন্তাও করে না কৃষকের বা প্রকৃতির ক্ষতির কথা...

..
সাইক্লিং শুরু করার পর থেকে গত কয়েক বছরে মাশাল্লাহ এমন সব চমৎকার জায়গায় গিয়েছি সেগুলো অনেক প্রো-মোটরবাইকারও চোখে দেখে নাই, আর আমজনতা তো দূরেই থাক...
...
কমেন্টে আর ইনবক্সে অনেকেই লোকেশন জানতে চান। কমেন্টে কখনোই লোকেশন জানাই না এবং ইনবক্সেও শুধুমাত্র গুটিকয়েক মানুষকেই জানাই যাদের উপর ভরসা করা যায়।
..
প্রকৃতি সুন্দর, তাকে সুন্দর রাখতে হলে কিছু কিছু বিষয়ে একটু হলেও স্ট্রিক্ট হতে হয়।
I must be cruel only to be kind.

...

শিশির রহমান,
এপ্রিল ২৬, ২০২১
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×