somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালিকা শূন্য ছাদ

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বিতীয় তলায় থাকতাম। পূবের ঝুলবারান্দায় বসে আকাশের দিকে চেয়ে রোজ বিকেলে আকাশ দেখতাম । সূর্যহীন ক্ষিপ্রতাশূন্য আকাশ । একদিন সেই চোখ পড়লো সামনের পাঁচতল ভবনের ছাদে। একটি বালিকা। রেলিং এ দু'হাত চেপে চেয়ে ছিলো । হয়তো সেও আকাশ দেখতো। পশ্চিম আকাশের শেষ বিকেলের লাল সূর্য টা হয়তো ওর পছন্দ। এরপর রোজ আকশ দেখতে এসে রেলিং এ হাত চাপা বালিকা দেখতাম। সে কি এতো নিচের এই যুবক কে দেখতো? এভাবে নিয়ম করে রোজ বিকেলে মুখোমুখি দুই ভবনের দুইজোড়া চোখ আকাশ দেখতো।

সময়ের সাধনে দূর থেকেই বালিকার প্রতি ভালোলাগা শুরু। ভালোলাগা থেকে প্রাত্যহিক প্রাপ্ত সুখগুলো জমাতে থাকি। এক বিকেলে। সুখগুলো কিছু একটা পাওয়ার তাগিদে আড়মোড়া দেয়া শুরু করলে, বুক পকেটে মাটির হাতি ভাঙা খুচরো কিছু সুখ নিয়ে ভালোবাসতে গিয়েছিলাম সদ্য নাবালিকা ছেড়ে আসা সেই বালিকার কাছে, সেই ছাদে। বালিকা ছাদে এসে আমাকে দেখে প্রশ্নবোধক চাহনিতে মায়া ছড়ালো; আমি কিংকর্তব্যবিমূঢ়! দূরের ছাদে রেলিং ধরে দাঁড়ানো সব বালিকাই সুন্দর, কিন্তু এ যে সমান্তরাল সুন্দর কাছে থেকেও কে জানতো! আমি সুখপূর্ণ বুক নিয়ে বললাম, 'সামনের ভবনের দ্বিতীয় তলার বিকেল বেলার ...'
আমার মুখের কথা কেড়ে নিয়ে বললো, 'যুবক, চিনতে পেরেছি, কী চাও?'
-প্রেম।
-বিনিময়ে কী দিবে?
-সুখ।
বালিকা স্মিত হাসি মুখে মাখিয়ে বললো, 'সুখ আর প্রেম এক পৃথিবীর দুই মেরু; এ দুইয়ে বিনিময় চলে না, যুবক।'
বালিকা দাম্ভিকতা দেখিয়ে ফিরিয়ে দিয়েছিল সেদিন। আমি আনতবদনে ফিরে এসেছিলাম। ভবনের অনতিদূরে একটি বাঁকা নদী ছিলো, নদীটির প্রচলিত নাম 'সমুদ্দুর'। বাঁকা নদীটির ডিঙি-মাঝি শূন্য এক মোহনায় সেদিন সব সুখ ভাসিয়ে দিয়েছিলাম।

গত সোমবার শেষ বিকেল। যথাস্থানে বসে আকাশ দেখেছিলাম। ছোট বোন অথৈ ওর নবম শ্রেণির ব্যাকরণ প্রশ্নপত্র নিয়ে উপস্থিত, 'দাদা, পটল তোলা বাগধারাটির অর্থ কী?'

পরদিন বিকেলেও বসেই ছিলাম। ভিতর থেকে অথৈ, 'দাদা, তোর বন্ধু এসেছে।'
ভাবলাম অসময়ে কোন বন্ধু, বললাম, 'এখানে পাঠিয়ে দে।'
-কী করো, যুবক? মন খারাপ?
আমি চকিত চাহনিতে তাকালাম, রোদ্দুর মাখা কচি সবুজ শাড়ি পরনে জড়িয়ে আর খোঁপায় কৃষ্ণচূড়া গুঁজে সেই বালিকা এসেছে আমার পূবমুখী ঝুলবারান্দায়! ওদিকে বালিকাশূন্য ছাদ আর নিরেট নীল পূবের আকাশ!
সে মুখে কিঞ্চিৎ বিস্ময় আর হাসি মেখে বললো, 'মেয়েটি তাহলে তোমার ছোট বোন?'
আমি কণ্ঠে অবান্তর রাগ চড়িয়ে বললাম, 'কী চাও?'
-যুবক, একমুঠো সুখ দাও, প্রেম দিবো । আমি বললাম, 'সে তো সেদিনই ঐ সমুদ্দুরের মোহনায় ভাসিয়েছি, চলে যাও।' মুহূর্তেই চাঁদমুখে গ্রহণ লাগলো। বালিকা বেরিয়ে গেলো। আমি গ্রিলের ফাঁকে দেখলাম, একহাতে শাড়ি সামলিয়ে উল্টো পথে দৌড়াচ্ছে সে । চোখে পড়লো, লাল আলতার আলপনা আঁকা বালিকার পাদুকাশূন্য দু'পায়ের রূপোর পায়েল।

পরদিন প্রভাতে বিছানা ছেড়ে একটু বাইরে দাঁড়াতেই সমুদ্দুর তীরে জনকোলাহল শুনতে পেলাম। ছুটে গিয়ে সেই বাঁকা নদীর ডিঙি-মাঝি শূন্য মোহনার জলে ভাসতে দেখলাম, সুখ আর প্রেমের মিলনোৎসব!

সেই ঝুলবারান্দায় বসে আজও পূবের ক্ষিপ্রতাশূন্য আকাশ দেখি। ওদিকে বালিকাশূন্য ছাদ আর নিরেট নীল পূবের আকাশ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×