somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যার 'অালবার্ট আইনস্টাইন

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. আইনস্টাইন বিশ্বখ্যাত তাঁর আপেক্ষিক তত্ত্বের জন্য।
কিন্তু কে কী ভাবত তাঁর আপেক্ষিক তত্ত্ব নিয়ে? জার্মান
বা ফরাসীরা? ১৯৩০-এর দশকে সরবোনে (Sorbonne)
বক্তৃতা দেওয়ার সময় এ বিষয়ে বলেন, ‘যদি আমার আপেক্ষিক
তত্ত্ব সত্য প্রমাণিত হয়, তবে জার্মানি আমাকে জার্মান
হিসেবে দাবি করবে। আর ফ্রান্স
বলবে যে আমি পুরো বিশ্বের নাগরিক। কিন্তু
যদি তত্ত্বটা ভুল প্রমাণিত হয়, তবে ফ্রান্স বলবে,
আমি একজন জার্মান এবং জার্মানি বলবে আমি হলাম
ইহুদি।’

২. একবার এক অনুষ্ঠানে আইনস্টাইনকে জিজ্ঞেস
করা হলো, ‘আপনি একটু সহজ করে আপনার
তত্ত্বটা আমাদের বোঝাবেন?’ আইনস্টাইন তখন এই
গল্পটা শোনালেন। আমি একবার বন্ধুর সঙ্গে হাঁটছিলাম।
বন্ধুটি ছিল অন্ধ। আমি বললাম, দুধ
পানকরতে ইচ্ছা করছে। ‘দুধ?’ বন্ধুটি বলল, ‘পান করা বুঝি,
কিন্তু দুধ কী জিনিস?’ ‘একটা সাদা তরল পদার্থ।’ বললাম
আমি। ‘তরল আমি বুঝি, কিন্তু সাদা জিনিসটা কী?’ ‘বকের
পালকের রং।’ ‘পালক আমি বুঝি, কিন্তু বক কী?’ ‘ঘাড়
কুঁজো বা বাঁকানো ঘাড়ের এক পাখি।’ ‘ঘাড় সে তো বুঝি।
কিন্তু এই কুঁজো কথাটার মানে কী?’ এরপর আর ধৈর্য থাকে,
বলুন! আমি তার হাতটা ধরে এক ঝটকায় টানটান করলাম।
বললাম, ‘এটা এখন একদম সোজা, তাই না। তারপর ধরো,
কনুই বরাবর এটা ভেঙে দিলাম। এবার তোমার হাতটা যেমন
আছে সেটাকেই কুঁজো বা বাঁকানো বলে, বুঝলে?’ ‘আহ্!’
অন্ধ বন্ধু বলল, ‘এবার বুঝেছি, দুধ বলতে তুমি কী বুঝিয়েছ।’

৩. একবার এক ছাত্র আইনস্টাইনকে জিজ্ঞেস করল, ‘গত
বছর পরীক্ষায় যেসব প্রশ্ন পড়েছিল, এবারের পরীক্ষায়ও
ঠিকঠিক ওই সব প্রশ্নই পড়েছে।’ ‘ঠিক বলেছ।’ আইনস্টাইন
বললেন, ‘কিন্তু এ বছরের উত্তরগুলো আগেরবারের
চেয়ে সম্পূর্ণ আলাদা!’

৪. আইনস্টাইনকে প্রাচীন গণিতের ইতিহাসবিদ
অটো নিউগেব্যুর বলেছেন, ‘কিংবদন্তি’। কিন্তু এই
কিংবদন্তি মানুষটি তুলনামূলক দেরিতে কথা বলতে শেখেন।
ফলে তাঁর মা-বাবা খুব দুশ্চিন্তায় পড়ে যান। তো, একদিন
রাতে খাবার টেবিলে সবাই আছেন। আইনস্টাইনও। হঠাৎ
তিনি চিত্কার করে বললেন, ‘এই স্যুপটা খুবই গরম।’ উহ্,
হাঁপ ছেড়ে বাঁচলেন মা-বাবা। ছেলের মুখে প্রথম
বুলি শুনে তাঁরা আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, ‘এর
আগে কেন তুমি কোনো কথা বলোনি?’
জবাবে আইনস্টাইন বললেন, ‘কারণ, এর আগে সবকিছু
ঠিকঠাক ছিল!’

৫. মানুষ মাত্রই কি ভুল হয়? নিজের
ভুলভ্রান্তি নিয়ে কী ভাবতেন আইনস্টাইন? ১৯৩৫
সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাঁকে প্রশ্ন
করা হয়েছিল, ‘পড়াশোনা ও গবেষণার জন্য আপনার
কী কী দরকার?’ আইনস্টাইন বললেন, ‘একটা ডেস্ক, কিছু
কাগজ আর একটা পেনসিল। সঙ্গে দরকার বড়
একটা ডাস্টবিন, যেখানে আমার সব ভুল
করা বা ভুলে ভরা কাগজগুলো ফেলব!’

৬. অনেকের কাছে অঙ্কের সমার্থক শব্দ আতঙ্ক। তো,
একবার ১৫ বছর বয়সী এক তরুণী আইনস্টাইনের
কাছে সাহায্য চাইল। গণিতের ওপর বাড়ির কাজ বা হোম
ওয়ার্ক সে সঠিকভাবে করতে পারছিল না। তরুণীর
কাছে অঙ্ক এমনিতেই আতঙ্কের নাম। আইনস্টাইন ওই
তরুণীকে বলেছিলেন,‘গণিতের সমস্যা নিয়ে খুব
বেশি দুশ্চিন্তা করো না। তোমার কাছে গণিত
যতটা কঠিন, আমার কাছে গণিত তার চেয়েও কঠিন।’

৭. ১৯২১ সালে ফিলিস্তিন ভ্রমণে বেরিয়েছেন আইনস্টাইন।
সেখানে ‘যুব সংঘ’ নামের এক প্রতিষ্ঠানের প্রধান
কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ২২ বছর বয়সী এক
তরুণী। সমাজের নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করছিলেন
আইনস্টাইন। একবার আইনস্টাইন তাঁর
কাছে জানতে চাইলেন, ‘আচ্ছা, এখানে নারী-পুরুষে সম্পর্ক
কেমন?’ এ প্রশ্নশুনে ওই তরুণী লজ্জায় পড়ে গেলেন।
তিনি বললেন, ‘দেখুন অধ্যাপক, এখানে কিন্তু একজন পুরুষের
একটিই স্ত্রী।’ একটু হেসে তাঁর হাতখানা ধরে আইনস্টাইন
বললেন, ‘না, না। আমার প্রশ্নটা ওভাবে নিয়ো না।
আমরা পদার্থবিজ্ঞানীরা “সম্পর্ক” কথাটা দিয়ে সহজ
কিছুকে বোঝাই। আমি আসলে জানতে চেয়েছি,
এখানে কতজন নারী আর কতজন পুরুষ মানুষ।’

৮. এক সহকর্মী আইনস্টাইনের কাছে একবার তাঁর
টেলিফোন নম্বরটা চাইলেন। তখন আইনস্টাইন
একটা টেলিফোন বই খুঁজেবের করলেন এবং সে বইতে তাঁর
নম্বরটা খুঁজতে লাগলেন। তখন
সহকর্মীটি বললেন,‘কী ব্যাপার, নিজের টেলিফোন
নম্বরটাও মনে নেই আপনার?’ আইনস্টাইন বললেন, ‘না।
তার দরকারই বা কী? যেটা আপনি বইতে পাবেন,
সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন?’

৯. ১৯৩১ সালে চার্লি চাপলিন আমন্ত্রণ জানালেন
আইনস্টাইনকে। তখন সিটি লাইটস সিনেমার
স্কিনিং চলছিল চাপলিনের। তো যখন চাপলিন ও
আইনস্টাইনশহরের পথ ধরে যাচ্ছিলেন, অনেক মানুষ ভিড়
জমায়। চাপলিন আইনস্টাইনকে বললেন,‘সবাই
আমাকে সহজেই বোঝে। এজন্যই আমার যত জনপ্রিয়তা।
তা আপনাকে মানুষ এত পছন্দ করে কেন, বলতে পারেন?’
‘আসলে’, আইনস্টাইন বলছেন, ‘কেউ আমাকে সহজে বুঝতেই
পারে না বলে আমাকে এত বেশি পছন্দ করে!’

১০. স্বামী সম্পর্কে কেমন ধারণা ছিল আইনস্টাইনের
স্ত্রীর? তাঁর স্ত্রীকেএকবার জিজ্ঞাসা করা হলো,
‘আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কি বুঝতে পারেন?’
জবাবে তিনি বললেন, ‘না, কিন্তু আমার স্বামীকে বুঝি।
আমি জানি, তাঁকে বিশ্বাস করা যায়।’
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×