somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ধর্ম যার যার, উৎসব ও তার তার" এটাই হোক স্লোগান

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" ধর্ম যার যার, উৎসব সবার " একটি আলোচিত সমালোচিত বিষয়। আমরা আসলে এখানে উৎসব বলতে কি বুঝাচ্ছি? এই উৎসব কি শুধু একটি নিছক উৎসব, নাকি একটি নির্দিষ্ট ধর্মের ধর্মীয় উৎসব বা তাদের সংস্কৃতির একটি অংশকে বুঝাচ্ছি ? যদি শুধু নিছক উৎসব হয়, তাহলে আমার কোন দ্বিমত নেই। আমরা জানি প্রত্যেক ধর্মের কিছু নির্দিষ্ট রীতিনীতি, সংস্কৃতি ও বিধি-নিষেধ রয়েছে। যেমন- হিন্দুরা মন্দিরে যায়, খ্রিস্টানরা গির্জায় আর মুসলিমরা মসজিদে যায়। হিন্দুরা গরু পূজা করে, মুসলিমরা গরু জবেহ করে আর ভক্ষণ করে। হিন্দু মারা গেলে তার মরদেহ আগুনে পুড়িয়ে ফেলে,আর মুসলিম মারা গেলে তাকে মাটিতে দাফন করা হয়। সুতরাং ধর্মের কারণে তার রীতিনীতি, সংস্কৃতির মধ্যে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে।
আপনি যেমন হিন্দু হয়ে আপনার মরদেহ দাফন কিংবা মসজিদে গিয়ে উপাসনা কামনা করেন না, তেমনি কোন মুসলিম ও তার মরদেহ আগুনে পুড়া কিংবা মন্দিরে গিয়ে উপসনা কামনা করেনা। হিন্দুরা যেমন মুসলমানদের ধর্মীয় উৎসব হজ্জ পালন করেনা, তেমনি মুসলমানরা ও হিন্দুদের ধর্মীয় উৎসব তীর্থ যাত্রা করেনা। "ধর্ম যার যার, উৎসব সবার " স্লোগান টি তখনই শোনা যায়, যখন দুর্গা পুজা, স্বরস্বতি পুজা ইত্যাদি আসে। আজ পর্যন্ত কখনো হজ্জ কিংবা অন্য কোন মুসলিম ধর্মীয় উৎসব চলাকালে এই স্লোগান শোনলাম না। যার ধর্ম যেটা, সে তার ধর্মের ধর্মীয় উৎসব পালন করবে।
আপনি বাংলাদেশের নাগরিক হয়ে যদি নাগরিক দায়িত্ব, দেশের প্রতি আনুগত্য প্রদর্শন কিংবা কোন দেশদ্রোহী কাজ করেন, তাহলে দেশের আইন অনুযায়ী আপনাকে শাস্তি ভোগ করতে হবে কিংবা আপনি দেশদ্রোহী উপাধি ও পেতে পারেন। ঠিক তেমনি আপনি কোন ধর্মের অনুসারী হয়ে যদি সেই ধর্মের রীতিনীতি, বিধি-নিষেধ মেনে না চলেন, তাহলে আপনি ও সেই ধর্মের চোখে ধর্মদ্রোহী হিসেবে আখ্যায়িত হবেন। মানবতার দিক থেকে আমারা এক। উদাহরণস্বরূপ বলা যায় - একজন হিন্দু কিংবা খ্রিস্টান না খেয়ে বা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মুসলিম বা যে কেউ তাকে টাকা বা তার চিকিৎসা সেবা প্রদান করে সাহায্য করতে পারে। এটা হল মানুষ হিসেবে মানবতার সাহায্য। কিন্তু কোন হিন্দু যদি তার পুজা মন্ডপের জন্য সাহায্য চায়, তাহলে কোন মুসলিম ব্যক্তির জন্য তাকে সাহায্য করে তার পূজাকে উৎসাহিত করার বৈধতা নেই।
ধর্ম আমাদের কিছু ক্ষেত্রে limitations দিয়ে দিছে। সুতরাং যে ধর্মের অনুসারী, সে সেই ধর্মের ধর্মীয় উৎসব পালন করবে। যেমন, মুসলিমরা হজ্জ করে, হিন্দুরা তীর্থ যাত্রা করে। তার মানি এই নয় যে, উৎসব সবার বলে আমি তীর্থ যাত্রা ও হজ্জ উভয়টা পালন করবো। আর যারা কোন ধর্মই পালন করেনা, তারা বিভিন্ন উৎসব পালন করবে, কোন ধর্মীয় উৎসব পালন করবে না। কারণ যেহেতু তাদের কোন ধর্ম নেই, সেহেতু তাদের কোন ধর্মীয় উৎসব ও নেই। সুতরাং " ধর্ম যার যার, উৎসব ও তার তার" এটাই হোক স্লোগান।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×