somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা ও সহিষ্ণুতা মুমিনের গুণ

২৬ শে মে, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমা ও সহিষ্ণুতা মুমিনের গুণ


ইসলামে এমন কিছু মহত্ গুণ রয়েছে যা অর্জন করলে মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়। সে গুণগুলোর অন্যতম হলো ক্ষমা ও সহিষ্ণুতা। ইসলামের এই শ্রেষ্ঠ গুণের ফলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সর্বস্তরের মানুষ খুঁজে পেয়েছিল স্বাচ্ছন্দ্যময় জীবন ও শান্তি-সুখের ঠিকানা। তাদের পরস্পরের মাঝে সৃষ্টি হয়েছিল সহানুভূতি ও ভালোবাসার মনোভাব। এটি প্রত্যেক মুমিনের অন্যতম অপরিহার্য গুণ।
জীবনের সব ক্ষেত্রে পরস্পরের প্রতি সদাচার ও ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাকানোর প্রতি গুরুত্বারোপ করে মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেন—‘তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবমান হও যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর মতো। যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। যারা সচ্ছল-অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সমন্বয়কারী আর মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ নেক্কার লোকদের ভালোবাসেন।’ (সূরা আল ইমরান ৩ : ১৩৩-১৩৪)
ক্ষমা ও সহিষ্ণুতার গুণটি এমন মহত্ গুণ যার মাধ্যমে মানুষ তার চারপাশকে প্রভাবিত করতে পারে। ফলে দ্বীনের দাওয়াত দেয়া সহজ হয়। ক্ষমাশীল ব্যক্তির কথা মানুষ সহজেই বিশ্বাস করে। এই কোরআনি চরিত্রের নমুনা আমরা দেখতে পাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে, সাহাবিদের মাঝে এবং তাবেয়িদের মাঝে। আল্লাহ তায়ালা কোরআন মজিদে ইরশাদ করেন—‘আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি কোমল-হৃদয় হয়েছেন। আপনি যদি রূঢ় ও কঠিন-হৃদয় হতেন, তাহলে তারা আপনার চারপাশ থেকে সরে যেত। কাজেই তাদের ক্ষমা করতে থাকুন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন।’
ইসলাম অমুসলিম শত্রুদের প্রতিও সদাচার ও ক্ষমাসুলভ আচরণ করার নির্দেশনা প্রদান করেছে। মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় হিজরত করার পর যারা মক্কায় নতুন করে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের পরিবার-পরিজন তাদের হিজরতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং বিভিন্নভাবে ইসলাম থেকে বিচ্যুত করার চেষ্টা করছিল। তখন আল্লাহ তায়ালা আয়াত নাজিল করে মুমিনদের সতর্ক করেন। আয়াত নাজিল হওয়ার পর মুসলমানরা তাদের আত্মীয়-স্বজনদের প্রতি কঠোরতা আরোপ করতে শুরু করলেন, তখন আল্লাহ তায়ালা আবার আয়াত নাজিল করে বোঝালেন যে, শত্রু হলেই তার সঙ্গে শত্রুতামূলক আচরণ করা যাবে না বরং শত্রুদের সঙ্গেও ক্ষমা ও সহিষ্ণুতার আচরণ করতে হবে। হ

মুহাম্মাদ শোয়াইব

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×