somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন হতে পারে বিএনপির কর্মসূচী------

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে ১৪ তারিখে। এসি রুমে কিছু বয়স-উত্তীর্ন লিয়াজো(!) কমিটির চেয়ারম্যান-মেম্বারদের নিয়েই তারা সরকার পতনের একদফার কর্মসূচী ঠিক করবেন! তো কি হতে পারে সে মিটিংযে তা নিয়ে জনগনের মধ্যে নেই কোন আগ্রহ কারন বিএনপি প্রমান করতে পেরেছে যে আর যাই হোক এইসব মিটিং - সিটিং দিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়।আসুন আমরা অনুমান করে দেখি কি হতে পারে বিএনপির আন্দলনের কর্মসূচী।

স্থায়ী কমিটির মিটিং শেষে লিয়াজো(!) কমিটির প্রধান ব্যারিষ্টার মওদূদ আহমেদ সাংবাদিক সম্মেলন করে বলবেন, “ঈদের পরে তীব্র আন্দোলন করে সরকারকে বিদায় করার যে কথা আমরা বলে আসছিলাম তার ধারাবাহিকতায় এই মিটিংযের আয়োজন। আমরা আমাদের অবস্থান থেকে বিন্দু পরিমান সরে আসিনি। সরকারের অত্যাচারে দেশবাসীর নাভিশ্বাস উঠেছে তাই তীব্র আন্দোলনের মাধ্যমে এখনই তাদের পতন নিশ্চিত করা হবে। কর্মসূচী নির্ধারনের সময় জনগনের ভোগান্তির কথা বিবেচনায় রাখা হয়েছে, আর মাত্র দু মাস দশ দিন পরে আরেক টা ঈদ আমাদের সামনে - সেটা ও আমরা বিবেচনায় রেখেছি। এ সরকারকে তাড়ানোর জন্য একের পর এক হরতাল দেয়া হবে, অসহযোগ দেয়া হবে। সবগুলো মহানগরীতে সমাবেশ করা হবে জন সচেতনতা তৈরির লক্ষে এবং সেখান থেকে আমাদের নেত্রী পরবর্তি কর্মসূচী ঘোষনা করবেন”।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলবেন, এই ফ্যাসিষ্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগন ঘরে ফিরে যাবে না। জন রোষেই সরকারের পতন হবে। বিএনপি জনগনের পাশে বিগত বছর গুলোতে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও এরকমই থাকবে। বিজয় আমাদের হবেই হবে।

অতঃপর পুলিশের অনুমতি না পাওয়ার কারনে কয়েকটি সমাবেশ বাতিল করা হবে। পুলিশি অত্যাচারের প্রতিবাদে আবার স্থায়ী কমিটির মিটিং করা হবে। সেখান থেকে নেত্রী কর্মসূচী ঘোষনা করবেন।

খালেদা জিয়া বলবেন, সরকারের অত্যাচার সব সীমা ছাড়িয়ে গেছে। এদেরকে আর সময় দেয়া যায় না। আমরা আগেও এ কথা বলেছি, আল্টিমেটাম দিয়েছি কিন্তু সরকারের বোধোদয় হয়নি। তাই আমরা বলতে চাই আপনারা এখনই বিদায় নিন না হলে পালানোর পথ পাবেন না। কোরবানীর ঈদের পরে আপনাদেরকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে। আশা করি আপনারা ২৫ অক্টোবর অবশ্যই পদত্যাগ করবেন, না হলে আমাদের আল্টিমেটাম আরও বৃদ্ধি করে হলেও আপনাদের পতন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। (পুরোটাই কাল্পনিক)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×