somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশু অধিকার ও কিছু কথা

১৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস থেকে বাসায় ফিরছি । হঠাৎ চোখ আটকে গেল মাংশের দোকানে । দোকানে গরুর মাংশ কেটে ঝুলিয়ে রাখা হয়েছে । আর মাংশের ঠিক নিচেই বেঁধে রাখা হয়েছে কয়েকটি গরু ।

গরুর মনের অবস্থা চিন্তা করে খুব খারাপ লাগল । কুরবানির সময় দেখি যখন পশুগুলোকে এক এক করে জবাই করা হয় তখন অপেক্ষারত আরেকটি পশুকে আড়ালে রাখা হয় । আবার
অনেক গরু, ছাগলকে দেখা যায় চোখের পানি ফেলতে । তারা আমাদের মত বুদ্ধিমান নয় কিন্ত নিজের আসন্ন মৃত্যুঘন্টা তো ঠিকই শুনতে পায় । আর আমরা এই নগরবাসীরা ক্রেতা আকর্ষনের জন্য পশুদের কথা চিন্তাই করি না । এতটা অমানবিক (নাকি পাশবিক)আমরাই ।

এদিকে বাসায় ফিরে পশু অধিকার নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করে আমার চক্ষু চড়কগাছ । পশুর অধিকার দেখি মানবাধিকারের চেয়ে কোন অংশে কম নয় । মানুষ যেসব বেসিক অধিকার পাওয়ার দাবিদার পশুরাও তার মোটামুটি সবই পাওযার দাবি রাখে । পশুকে খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না,তাদেরকে সমাজের একজন সদস্য হিসেবে বিবেচনা করতে হবে,কারও সম্পদ হিসেবে নয়, এমনকি আমরা যে বান্দরের খেলা দেখি সেটিও করা যাবে না কারন তাদেরকে বিনোদনের জন্য ব্যবহার পশু অধিকারের লংঘন । এদিকে পশু অধিকার আন্দোলন নাকি ২৫ বছর আগে গে অধিকার আন্দোলন এর পর্যায়ে আছে বলে অনেকে মনে করছেন ।

পশু অধিকারের ব্যপারে দ্বিমত পোষন করার সুযোগ থাকতে পারে । পশু অধিকারের বিষয়টি বোধহয় আমাদের দেশে উচ্চমার্গীয় ব্যপার হয়ে যাচ্ছে ।এদেশে নারীরা বোধহয় এখনও পশু অধিকার পাননি । নারীদেরকে আজও অধিকাংশ পুরুয় নিজেদের সম্পদ হিসেবে বিবেচনা করে । আমার বউ চাকরি করবে নাকি করবে না, পর্দা করবে না করবে না এখনও বেশিরভাগ ছেলেরা এভাবেই চিন্তা করে । এদেশে মোবাইল চুরির দায়ে চোখ পর্যন্ত তুলে নেয়া
হয়। শিশু অধিকার কি জিনিস তাও আমরা জানি না আর পশু তো দূর অস্ত । তারা কেমন অধিকার ভোগ করছে তা তো ছবিই বলে দিচ্ছে ।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×