সন্ধ্যারাণী তুমি
১১ ই মে, ২০১৪ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আছি বসে, প্রিয়ার পাশে
হাতে হাত, সন্ধ্যারাত,
মৃদু হাওয়া, হারিয়ে যাওয়া,
দিগন্তের শেষ,
মাতাল করা,সুরভী ভরা,
প্রিয়ার এলোকেশ।
কোমল হাতের
জাদুমাখা,উষ্ণ পরশ।
নিথর প্রাণে,প্রবল কাপন,
সতেজ সরস।
আ'মরি মরণ
হৃদয় ক্ষরণ
যাচ্ছে ঝরে জলপ্রপাত।
আছি বসে, প্রিয়ার পাশে
হাতে হাত,সন্ধ্যারাত।
হায়! অসম্বৃত,
আধেক তনু,
চাইছে যেন,
পরাগরেণু।
রংগে ভরা,
রঙের ধনু-
তাই দেখিনু,
যাই হারিনু,
আ'মরি প্রিয়া-
আ'মরি হিয়া,
তারি জন্য-
দিল সওগাত।
আছি বসে,প্রিয়ার পাশে
হাতে হাত,সন্ধ্যারাত।
প্রিয়ার আখে, প্রিয়ার কাখে,
সুর বহমান।
যাচ্ছি ভেসে,
প্রেমের দেশে,
নাই অভিধান।
এমনি করে,প্রেমের ঘোরে,
যাকনা বয়ে, নিঝুম রাত।
চাঁদের হাসি,
তারার রাশি,
বিলীন হয়ে,
নামুক প্রাত।
আছি বসে,প্রিয়ার পাশে,
হাতে হাত,সন্ধ্যারাত।।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন