টেলিফোন নিয়ে বিড়ম্বনা
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ করে আমাদের টিএন্ডটি লাইনটা বিকল হয়ে গেছে। ব্যাপারটা কি! খোঁজ নিয়ে জানা গেলো আমরা নাকি বিল পরিশোধ করি নাই সেজন্য লাইন কেটে দেয়া হয়েছে। কয়েক মাস আগে পরপর দুই বার 4,000৳ থেকে 6,000৳ বিল এসেছিলো। যা অসম্ভব! সাধারনতঃ আমাদের বিল হয় 300৳ থেকে 350৳; এর বেশি নয়। অভিযোগ করেছিলাম খিলগাও এক্সচেঞ্জে, তারা এ্যপ্লিকেশন জমা নিয়ে বলেছিলো নতুন বিল করে দেবে। সেই বিলও আসে নি আমরাও ঐ দুই মাসের বিল প্রদান করিনি। যাই হোক, জিপিওতে গেলাম, টেলিফোন বিভাগ 17 নম্বর রুম। গিয়ে দেখি অবাক কান্ড! তারা আমাদের গত 8 মাসের কোন রেকর্ডই রাখেনি!! আমার সাথে নিয়ে যাওয়া বিলের কাগজ দেখে একটা একটা করে বিল টুকে নিয়ে ফিস ফিস করে বললো, কিছু দেন, না হলে এই কাজ সম্ভব হবে না! দাড়িওয়ালা চাচার এই কথা শুনে অবাক হলেও একশ দিলাম। "না না... এত অল্পতে হবে না। আরেকটা নোট দেন..." বাধ্য ছেলের মতো দিয়ে দিলাম। জিজ্ঞেস করলাম, লাইন কবে ঠিক হবে। উত্তরে জানা গেলো, আজই নাকি ঠিক হয়ে যাবে। বেশ মজার অভিজ্ঞতা, না?
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন