
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে তার জন্য একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি লজ্জিত এই ভেবে যে কিভাবে এমন বিবেক শূন্য শিক্ষার্থীদের কাতারে আমি নিজেও।
তাদের ব্যানারের দিকে খেয়াল করুণ, " No Teacher from private University." what the fucking joke it is?
সংবিধানের কোন ধারায় এমনটি উল্লেখ্য আছে। সামান্য বিবেক খাটাও , চিন্তা করো কিছুদিন আগেও জাককানইবি ছিল না । যদি আজও না থাকত তবে তোমরাও কোন না কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রই হতে। আশে পাশে চোখ খোলে দেখ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক পরিক্ষা বিসিএস এ এখন প্রথম সারিতে, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ তৈরিতে তাদেরও অবদান রয়েছে এবং থাকবে । তাদেরকে হেয় করা আর নিজের উচ্চতাকে খাটো করা একই কথা ।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা আছে তাই বলে ছাত্রের জীবনযাত্রা বা হলে না থাকাটা তার মেধাশূন্যের পরিচয় বহন করে না।
তোমরা আন্দোলন করতে পারো, দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে কিন্ত ঢালাও ভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পাবরে না, এটা কতটা যুক্তিক।
যোগ্যতা ও মেধা দিয়ে যেই কেউই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার অধিকার রাখে।অতএব, অযুক্তিক বাক্যবিনিময় না করে যুক্তির দিকে আসো। অন্যের সাফল্যে, হীনমন্যতা ঝেড়ে উৎফুল্ল হবার চেষ্টা করো
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



