

১। রাজনীতির মধ্যে যে নেতা(নেতৃত্বগুণ সম্পূর্ণ) লোকের অভাব সেটারই বহিঃপ্রকাশ হিরো আলমের মতো লোকও একটা দল থেকে মনোনয়ন পাওয়া।
২। রাজনীতির মধ্যে এখন যে সিনিয়র, জুনিয়র ধাপ গুলো বিলুপ্ত এবং ত্যাগী নেতার অভাব তার প্রকৃষ্ট উদাহরণ মাশরাফির মনোনয়ন। এতে ঐ এলাকাতে গত কয়েক শতক ধরে যারা রাজনীতির সাথে যুক্ত তাদের কে অনুৎসাহিত করা হয়েছে এবং কয়েক দশকের জন্য একধরনের লুটপাট কেন্দ্রিক তৃণমূল নেতা তৈরি করবে যারা সবসময় বর্তমানে বিশ্বাসী হবে এবং নিজেদের অাখের ঘুচাতেই থাকবে।
৩। শুধুমাত্র জনপ্রিয়তা যদি রাজনৈতিক ব্যক্তির যোগ্যতা তবে বলতেই হবে এদেশে রাজনৈতিক ব্যক্তির অভাব হবে না কারণ যতজন জনপ্রিয় ইউটিউবার এবং মোটিভেশনাল স্পিকার আছে তা দিয়ে আরো একশ বছর দেশ চলতে পারবে।
জনগনের প্রতি দায়িত্ব, কর্তব্য, মাঠপর্যায় ব্যক্তির ত্যাগ, নেতৃত্বগুণ, দলগত আদর্শ এবং ব্যক্তিগত আদর্শের সমন্বয় এখন রাজনৈতিক ব্যক্তির মধ্যে সত্যিই অভাব ।
গরীবের বৌ যেমন সবার ভাবি , আজ রাজনীতিও সবার ..
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



