somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়েতের ডাবল স্ট্যার্ন্ডাড চরিত্র

১৩ ই মার্চ, ২০২৫ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমত নিজের অভিজ্ঞতা দিয়েই শুরু করি। কিছুদিন আগে শুধু একজন জামায়েতের পদধারীকে শুধু জিজ্ঞেস করলাম। মুক্তিযুদ্ধের বিষয় তার ব্যক্তিগত মতামত। তার ভাষ্যমতে মুক্তিযুদ্ধ একটি চাপিয়ে দেয়া যুদ্ধ। শেখ মুজিব নিজেই স্বাধীনতা চায়নি। অতএব ঐসময়ের প্রেক্ষাপটে জামায়াতে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক ছিল।
জামায়েত পাকিস্তানপন্থি কিনা?
জামায়েত বলে থাকে তারা পাকিস্তানপন্থি না। কিন্তু শিবির ও জামায়েত থেকে সরবরাহকৃত অধিকাংশ বই হচ্ছে মওদুদী ও পাকিস্তানের জামায়েতের সাথে সম্পর্কৃত মাওলানাদের বই। বাংলাদেশের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত একটা দলের মতাদর্শ পাকিস্তানি একজনের। এটা কতটুক যুক্তিসংগত? কারণ বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলেন দর্শন এমনটা নয়।

বাংলাদেশ জামায়েতে ইসলামি যদি পাকিস্থানপন্থি নাই হয় তবে কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী একটা দলের নামেই রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে হবে? ঐ নামের আদর্শকেই কেন এদেশের তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে, তার সুস্পষ্ট কোন ব্যাখ্যা কেউ দিতে পারেনি।

বাংলাদেশ জামায়েত ইসলামি যদি সত্যিই বাংলাদেশপন্থি হয় তবে সরাসরি বাংলাদেশের স্বাধীন বিরোধীকারী মাওলানা নিজামির জীবন, দর্শন, বই কেন এখনও জামায়েতের বিভিন্ন প্রোগ্রাম, কর্মশালায় আলোচনা করা হয়? তার কি কোন ব্যাখ্যা জামায়েত ইসলামির কাছে আছে? প্রশ্ন হচ্ছে সত্যি নিজামি যদি অপরাধী না হয়, তবে যুদ্ধপরবর্তী সময়ে কেন সে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল? এবং সৌদি আরব ও ইসলামি দেশ সমূহে কেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয়ার তৎপরতায় যুক্ত ছিল? তার ব্যাখ্যা তাদের কাছে নেই।
জামায়েতের বিভিন্ন প্রতিষ্ঠানে অধিকাংশ পদেই(প্রায়৯০%) তাদের মতাদর্শে বিশ্বাসী লোকদেরকেই নিয়োগ দিয়ে থাকে কেন? এটা কি নিজেদেরকে অন্যান্য সংস্কৃতি বিশ্বাসী, মতার্দশধারী ও সাধারণ মানুষদের থেকে জামায়েত কে বিচ্ছিন্ন একটা দ্বীপে পরিনত করেনা? জামায়েতের উদার রাজনৈতিক দর্শনকে প্রশ্নের মুখোমুখি করেনা?
শিবির সবসময় বলে থাকে তারা স্বাধীন ও স্বতন্ত্র। তারা লেজুড়বৃত্তিক রাজনীতি করে না৷ অর্থাৎ শিবিরের সাথে সম্পৃক্ত কেউ জামায়েত কে সাপোর্ট বা মতাদর্শকে বিশ্বাস করতে বাধ্য নয়। অথচ আমরা দেখতে পাই শিবিরের সাথে সম্পৃক্ত ছাত্ররাই পরবর্তীতে জামায়েতের বিভিন্ন পদ পদবিতে স্থলাভিষিক্ত হয়। কারণ জামায়েতে সরাসরি সম্পৃক্ত হয়ে পদ পদবি প্রাপ্ত হবার কোন সুযোগ নেই। তাকে শিবিরের রিকুয়েট করা পদ্ধতিতেই আসতে হয়। । এই দ্বিমুখীতার কারণ কি?

এমন সুসংগঠিত একদল কেন এখনও এসব সংকীর্ণতা থেকে বের হতে পারছে না?

বিঃদ্রঃ উপরোক্ত বক্তব্য/ মতামত একান্ত নিজস্ব। আপনার কাছে সুস্পষ্ট ব্যাখ্যা থাকলে মতামত দিতে পারেন। কিন্তু ইনিয়ে বিনিয়ে বা তুলনামূলক, শেখ হাসিনা পা ছুঁয়ে সালাম করেছে, বিএনপি জোট করেছে, মিথ্যা মামলা, প্রমাণ হয়নি, এসব ব্যাখ্যা দেয়ার থেকে বিরত থাকুন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোনটা ইসলামী শিক্ষা? আল্লাহ কি বলেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২২



সূরাঃ ১৬ নাহল, ১২৫ নং আয়াতের অনুবাদ-
১২৫।ডাক তোমার রবের পথে, হিকমাত (কৌশল) ও উত্তম ওয়াজের মাধ্যমে। আর তাদের সাথে তর্ক কর উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার রব খুব জানেন... ...বাকিটুকু পড়ুন

একজন নারী শিক্ষিকা কীভাবে কন্যা শিশুর সবচেয়ে অসহায় মুহূর্তের ভিডিও ধারণ করতে পারেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৩


বাংলাদেশে মাঝে মাঝে এমন সব মানুষ রূপী শয়তানের সন্ধান মেলে যাদের দেখে আসল শয়তানেরও নিজের উপর হতাশ হওয়ার কথা। এমন সব প্রজাতির মানুষ বাংলাদেশে বসবাস করেন যাদের মস্তিষ্ক খুলে দেখার... ...বাকিটুকু পড়ুন

বস্তিবাসী সেই অগ্নিকন্যাকে নিয়ে লেখা একটি কাব্যগাথা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫৫


ঢাকার আকাশ তখন ধুলোমাখা সন্ধ্যার রঙে ছিল ডেকে
বস্তির সরু গলিতে শিশুদের কান্না
নর্দমার স্রোতের মতো দীর্ঘশ্বাস ফেলে
সেই অন্ধকার জন্মঘরে প্রথম আলো দেখেছিল
এক বস্তিবাসী কন্যা শিরিন
এখনো এক অচেনা নাম
যার ভেতর... ...বাকিটুকু পড়ুন

বাবুল আলীই আমাদের বাংলাদেশের প্রতীক

লিখেছেন অপু তানভীর, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৭



আপনাদের কি এই ছবিটার কথা মনে আছে? এই বছরের শুরুতে চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের জমিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছিল।... ...বাকিটুকু পড়ুন

=মানুষ মানুষকে কীভাবে এত অপদস্ত করে এই ব্লগে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪

আমি তো কারও সাতেও নাই পাঁচেও নাই। এত সময়ও নাই মানুষকে ঘাঁটার। ব্লগের ব্লগারদের সম্পর্কেও তেমন কিছু জানি না। তবে পোস্ট পড়ে কিছুটা আন্দাজ করা যায় -কে কী রকম। আমি... ...বাকিটুকু পড়ুন

×