somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম. খা. আলমগীর পাকিস্তান সরকারের ডিসি ছিলেন । ৭১ সালে পাকিস্তানকে সহায়তা করেছিলেন !!!

২৬ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীরের বিতর্কিত ভূমিকা টেনে তাকে আগের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের চেয়েও অযোগ্য বলে দাবি করেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, ‘মহিউদ্দীন খান আলমগীর পাকিস্তান আমলে সরকারের ডিসি ছিলেন। ’৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তান সরকারকে সহায়তা করেছিলেন।’

আর আজ তাকেই স্বরাষ্ট্রমন্ত্রী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাবেক নেতা।

এ সময় কাদের সিদ্দিকীকে প্রশ্ন করা হয়- তার অর্থ মহিউদ্দীন খান আলমগীর রাজাকার। জবাবে তিনি বলেন, ‘আমি কারো নাম ধরে বলছি না অমুক রাজাকার। তবে তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) পাকিস্তান সরকারের শেষ দিন পর্যন্ত ডিসি ছিলেন। ওই সরকারের আনুগত্য করেছিলেন।’

‘তিনি আরো বলেন, ‘এক সময় বলা হতো সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অযোগ্য। এখন জনগণ দেখছে তার চেয়েও আরেক অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে দেশ।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরো বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে র‌্যাব-পুলিশ সবই রয়েছে। তাদের রেখে তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) ছাত্রলীগের গুণ্ডাদের ব্যবহার করতে চাইলে দেশের মানুষ তা মেনে নিবে না।’

জামায়াত-শিবির দমনে ছাত্রলীগকে ব্যবহারের কথা বলায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতা প্রমাণ মেলে বলেও জানান তিনি।

’৭৫- এর ১৫ আগস্ট পরবর্তী জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কাদের সিদ্দিকী। বলেন, ‘জাসদ নেতা হাসানুল হক ইনু সিপাহী বিপ্লবের সময় ট্যাঙ্কের ওপর উঠে উল্লাস ও নাচানাচি করেছিলেন।’

তিনি বলেন, ‘জাতির দুর্ভাগ্য যে সেই ইনুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যমন্ত্রী বানিয়েছেন।’

প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যাকে ইচ্ছে তাকে মন্ত্রী বানাতে পারেন না বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

তিনি অভিযোগ করেন, ‘পাকিস্তান রক্ষায় শেষ দিন পর্যন্ত যারা চেষ্টা করেছিলেন, আজ তাদেরকেই সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা করা হচ্ছে।’

এ সময় কাদের সিদ্দিকী পুলিশের ওপর জামায়াত-শিবির সরকারের ইন্ধনে হামলা করছে বলেও অভিযোগ করেন। সাংবাদিকরা এমন অভিযোগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘জামায়াত-শিবির দেশজুড়ে পুলিশের ওপর যে তাণ্ডব চালাচ্ছে, তাতে সরকারের সহায়তা আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে।’

কারণ ব্যাখ্যায় কাদের সিদ্দিকী বলেন, ‘পুলিশের ওপর হামলা চলাকালে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও রয়েছে। আর ক্ষমতাসীনদের উপস্থিতিই প্রমাণ করে হামলায় সরকারের ইন্ধন রয়েছে।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×