রিও ডি জেনেরিও: ব্রাজিলের রেইনফরেস্ট থেকে সম্প্রতি তোলা একটি ভিডিও চিত্র অ্যালিয়েনের অস্তিত্বের নতুন প্রমাণ উপস্থাপন করেছে।
দুজন ব্রিটিশ নাগরিকের করা ভিডিও থেকে একটি স্থির চিত্র উদ্ধার করা হয়েছে। ছবিটিতে দেখতে পাওয়া অ্যালিয়েনটি আকারে বেশ ছোটো এবং একটি গাছের দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে।
এছাড়া ছবিটির এক পাশে উজ্জল আলো দেখা যায়। মনে করা হচ্ছে, ওই আলোর সঙ্গে অ্যালিয়েনের উপস্থিতির কোনো কারণ থাকতে পারে।
আমাজান বনের মামাউস অঞ্চলে ভ্রমণকালে ওই দুই ব্রিটিশ পর্যটক ভিডিওটি ধারণ করেন। পরে তাদের কাছ থেকে ভিডিওটি সংগ্রহ করেন লেখক মাইকেল কোহেন। তবে ভিডিওটি সর্বশেষ হস্তগত করেছে হলিউডের কিছু চলচ্চিত্র প্রযোজক।
আর এ বিষয়ে মাইকেল তার ব্যক্তিগত ওয়েবসাইট allnewsweb.com এ বলেন, এটা খুবই প্রমাণ্য একটি ভিডিও। একে ভুল প্রমাণ করা কঠিন হবে। ভিডিওটি যে অঞ্চলে করা হয়েছে সে অঞ্চলে এমনিতেই ভিনগ্রহবাসীদের আনাগোনা আছে বলে ধারণা করা হয়। মনে হচ্ছে অ্যালিয়েনরা আমাদের জীববৈচিত্র সম্পর্কে আগ্রহী এবং এজন্যেই তারা ওই অঞ্চলটি বেছে নিয়েছে।
তবে যারা ভিনগ্রহবাসীদের নিয়ে একটু হলেও খোঁজ-খবর রাখেন, তাদের কাছে মাইকেল খুবই পরিচিত নাম। বিভিন্ন সমযে ভিনগ্রহবাসীদের সম্পর্কে উদ্ভট সব চটকদার খবর পরিবেশনে তার জুরি নেই।
এদিকে পুরো ঘটনা তদন্তের জন্য ব্রাজিল কর্তৃপক্ষ অপারেশন প্রাতো নামে একটি তদন্ত দল নিয়োজিত করেছে। ঘটনাস্থলে অ্যালিয়েনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে সেখানে সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
Click This Link
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।