somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘হরতাল এখন বাংলালিংক দামে’

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আকর্ষনীয় দামে চলছে হরতাল। একে বারে বাংলালিংক দামে আপনিও চাইলে হরতাল দিতে পারবেন। এই অফার পরবর্তি সেনা শাসন না আসা পর্যন্ত চলবে।

এই অফার পেতে আপনাকে ডায়াল করতে হবে ৪২০-৬৯ এই নম্বরে। বুধ-বৃহস্পতিবারের জন্য অফারটি অ্যাক্টিভেট করলে সঙ্গে পাচ্ছেন শুক্র ও শনিবার ফ্রি। আর ৫০ এর অধিক ককটেল রিচার্জ করলে পাচ্ছেন রবি ও সোমবারের জন্য একদম ফ্রি স্ট্যাইলের হরতাল।

বৃহস্পতিবার রাজধানীর একটি গোপন আবাসিক হোটেলে বিশ্ব-বাটপার অ্যান্ড হরতাল গ্রুপ অব কোম্পানির এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজ অফার ঘোষণা করা হয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহী পরিচালক ফটকা কালা শামসু বলেন, “ এতোদিন বিয়ে, খৎনাসহ বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তিগত ভাবে আয়োজন করা হতো। কিন্তু ইভেন্ট ম্যানেজ বদৌলতে এখন আর এসব বিষয় নিয়ে মাথা না ঘামালেই চলে। টাকা আপনার প্যাকেজ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির। ঠিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আদলে আমরা অফার করছি হরতাল বিশেষ প্যাকেজ।”

তিনি বলেন, “এতো দিন দেশের প্রভাব-‘শালীরা’ হরতাল ডেকেছেন। কিন্তু বর্তমান ডিজি-‘টাল’ যুগে চাইলে আপনিও হরতাল ডাকতে পারেন। আর হরতাল ডাকার জন্য জনস্বার্থ বিরোধী কোন ইস্যুর প্রয়োজন নেই। মনে করুন আপনার বাড়ি কুত্তাটিকে পাশের বাড়ির সলিম লাঠি দিয়ে তাড়া করেছে। এর প্রতিবাদে আপনি হরতাল আহ্বান করতে পারবেন। হরতাল ডাকা এবং টাকা খরচ করার দায়িত্ব আপনার আর হরতাল ম্যানেজমেন্ট করার দায়িত্ব আমাদের।”

কালা শামসু আরো বলেন, “চাইলে আপনি কারো ডাকা হরতালের প্রতিবাদে ঐদিন থেকে লাগাতর হরতাল ডাকতে পারেন। তবে এপ্যাকেজে খরচ একটু বেশি পড়বে। কারণ এক পক্ষের ডাকা হরতালকে প্রতিহত করতে খরচ একটু বেশি। ককটেল চার্জ ও ইট-পাটকেল বেশি প্রয়োজন হয়। যদি আপনি আমাদের ডায়মন্ড বা প্লাটিনাম সদস্য হন তাহলে এই প্যাকেজেও বিশেষ ছাড় পাবেন।”

‘হরতাল কেউ দিবে, কেউ দিবে না, তা হবে না তা হবে না’ শ্লোগানে যাত্রাশুরু করা এই কোম্পানিটির পক্ষ থেকে আরো জানানো হয়, “হরতাল আপনার নাগরিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার। ভাইয়ের বিরুদ্ধে ভাই, স্বামীর বিরুদ্ধে স্ত্রী চাইলে হরতাল দিতে পারবেন। হরতাল দিতে এখন আর চোর ডাকাত, ভালো মন্দ ভেদাভেদ নেই। ছিনতাইয়ে গণপিটুনির প্রতিবাদে ছিনতাইকারী ঐক্য ফোরামও হরতাল দিতে পারবে।”

হরতাল কারো বাপের বা স্বামীর সম্পত্তি না। যে চাইবে সেই দিতে পারবে। কালা চোরা, ধলা চোরা সবাই এখন বাংলা লিংক দরে হরতাল দিতে পারবেন।

লেখক: পাঞ্জেরী
Source:

http://dhakajournal.com
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×