আমার প্রিয় জায়গাগুলির মধ্যে সিলেট একটি। চা বাগান, নদী, পাহাড়, আদিবাসী, হাওর-বাওড় ইত্যাদি দিয়ে সেজে থাকা প্রকৃতি যে কাউকেই মুগ্ধ করবে সহজে। আমি ধন্য যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ঐখানে কাটিয়েছি। উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে ইট-কাঠের ঢাকা শহর ছেড়ে শাবিপ্রবি'র হলের পিছনে বসবাস করতে গিয়ে টিলার গাঁও নামক গ্রামের পরিবেশ ও সেখানকার মানুষের সাথে আমার একটা সখ্যতা গড়ে উঠে। ওখানেই কাটিয়ে দেই পরপর তিনটি বছর। ওখানকার মানুষের সাথে মিশে আমি বুঝতে পেরেছি- তাদের ভাষা ও সংস্কৃতি বাংলাদেশের অন্য সকল অঞ্চল থেকে একটু ভিন্ন(সিলেটী ভাষার আলাদা বর্ণমালা আছে...সম্ভবত এটি নাগরী ভাষা হতে উদ্ভুত)। ওখানকার মানুষজনের মধ্যে এমন সকল ভাল গুণ আছে, যা আমার জন্য ছিল শিক্ষণীয়। তবে একটি বিষয় খুবই পীড়া দিত, আর তা হচ্ছে তাদের অসহনীয় আঞ্চলিক প্রীতি। বিষয়টি অন্য অঞ্চলের মানুষের মধ্যে নেই, তা নয়। তবে তাদেরটা ছিল মাত্রারিক্ত। অবশ্য, এসব সংকীর্ণতার ঊর্ধ্বেও আমার অনেক সিলেটী বন্ধু ছিল, আজো আছে। এসবের মূলে রয়েছে- তাদের অন্তর্গামী মনোভাব। তবে দিন পাল্টাচ্ছে। তারাও ধীরে ধীরে এসব থেকে বের হয়ে আসছে। তবে এধরনের সংবাদ পড়লে সত্যিই মনটা খারাপ লাগেঃ Click This Link
সিলেটের আঞ্চলিক প্রীতি ও একটি ভর্তি পরীক্ষা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।