অসহায় ছেঁড়া নোট
২০ শে আগস্ট, ২০১২ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত রাতে আমি এক মুদি দোকানে সদাই কিনতে গেলাম। দোকানিকে একটা ৫০ টাকার নোট দেয়ার পর তিনি নিতে অস্বীকার করলেন। ওই নোটটিতে ২ জায়গায় কচেস্ট্যাপ লাগানো ছিল। আমি বললাম এটা তো জাল টাকা না। টাকার উপর কোন দাগ, রঙ বা অন্য কোন চিণ্হ নেই। তো নিতে অসুবিধা কেন? দোকানি বলল যে ব্যাঙ্কে এই টাকা চলেনা আর আমিও চালাতে পারবনা। তাই নেয়া যাবেনা। অগত্যা কিছু সদাই অসমাপ্ত রেখে আমাকে বাড়ি ফিরে আসতে হল। অথচ এই বাংলাদেশেই এমন এক জায়গা আছে যেখানে ছেঁড়া, কচেস্ট্যাপ লাগানো নোট দেদারছে চলছে। ঠাকুরগাঁও এ আমি একবার ছেঁড়া নোট দেখিয়ে দোকানিকে জিজ্ঞাসা করলাম ভাই, এই টাকা চলবে? সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর এইটা কি জাল নোট? না বলতেই আমাকে পালটা প্রশ্ন কেন চলবেনা? এই টাকা কি সরকার অযোগ্য ঘোষনা করেছে যে চলবেনা? আমি বললাম, ভাই ঢাকা তে এই টাকা কেউ নিতে চায়না তাই চলেনা। এজন্য আপনাকে জিজ্ঞাসা করেছি। সে জানাল, আমাদের এখানে এরকম না। টাকা যতই ছেঁড়া হোক না কেন সে টাকা আমরা সবাই নেই। কোন সমস্যা নাই। এখন সমস্যা কি ছেঁড়া নোটে না আমাদের মানসিকতায়?
কেউ যদি এ সম্পর্কে বাংলাদেশ ব্যাঙ্কের কোন নির্দেশাবলী জানেন, দয়া করে জানাবেন।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১২ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন