অনেক সবুজের প্রান্তে
তুমি থাকো একাকী
আমি ধুসর ধুসর হয়ে জেগে থাকি।
একটি শহরকে ঘিরে আমাদের জীবন-যাপন। ঘুম, ধুলোবালি, প্যারাসিটামল, ইট-পাথর, বুলড্রেজার, ভূঁ ভুঁ প্যা প্যা হুইসেল, জ্যাম, গাড়ির শব্দ, কাকের পায়খানা, চা-বিড়ি-সিগারেট, গোসল, দুপুর, ভাতঘুম, আড্ডাবাজী... আমাদের জীবন মোটামুটি এরকমই। এতকিছুর মধ্যে ব্যক্তিগত জানালাটা খুলে রাখাটাই একটা আপদ। নিজের মধ্যে নিজেকে জাগিয়ে রাখাটা আরেকটা আপদ। এইসমস্ত ঘটনাবলীর পরও একজন মানুষকে চিনি, যিনি এই ভাতঘুমের রাজ্যেও জেগে আছেন। জেগে থাকেন। জানালাটা সব সময় খোলা রাখেন। সেই জানালা দিয়ে ঢুকে পড়ে পৃথিবীর নিমগ্ন অঞ্চলের সমস্ত সুবাতাস। তার চোখ এড়ায় না, যখন...
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে
ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়॥
এই নাগরিক কবির নাম জিয়াউর রহমান জিয়া। ঢাকায় একনামে পরিচিত সাইকোডেলিক ব্যান্ড শিরোনামহীন এর জন্য গান লেখেন তিনি। ব্যান্ডটি তারই নিজ হাতে গড়া। তানজির তুহিনকে তিনিই খুঁজে বের করেছেন বুয়েট ক্যাম্পাস থেকে। তারপর বন্ধুত্ব, দীর্ঘ চর্চা। তারপরের গল্প সবাই জানি। জাহাজী অ্যালবাম দিয়ে তাদের আত্মপ্রকাশ।
জিয়া মূলত বেজগীটার বাজান শিরোনামহীনে। গান লেখেন, সুর করেন। আজ জিয়া ভাইয়ের জন্মদিন। জিয়া ভাইয়ের জন্য শুভকামনা, ভালোবাসা। এই ভদ্রলোকের জন্যই শিরোনামহীন আজ একটি শিরোনাম!
গ্যাব্রিয়েল সুমন
০৭.০১.২০১৩
শুভ জন্মদিন জিয়া ভাই... শিরোনামহীন আজ শিরোনাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।