somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথটাই যাওয়ার, এর আর কোন ফিরে আসা নেই

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি শহরকে ঘিরে আমাদের জীবন-যাপন। ঘুম, ধুলোবালি, প্যারাসিটামল, ইট-পাথর, বুলড্রেজার, ভূঁ ভুঁ প্যা প্যা হুইসেল, জ্যাম, গাড়ির শব্দ, কাকের পায়খানা, চা-বিড়ি-সিগারেট, গোসল, দুপুর, ভাতঘুম, আড্ডাবাজী... আমাদের জীবন মোটামুটি এরকমই। এতকিছুর মধ্যে ব্যক্তিগত জানালাটা খুলে রাখাটাই একটা আপদ। নিজের মধ্যে নিজেকে জাগিয়ে রাখাটা আরেকটা আপদ। এইসমস্ত ঘটনাবলীর পরও একদল যুবক, যারা এই ভাতঘুমের রাজ্যেও জেগে আছেন। জেগে থাকেন। জানালাটা সব সময় খোলা রাখেন। সেই জানালা দিয়ে ঢুকে পড়ে পৃথিবীর নিমগ্ন অঞ্চলের সমস্ত সুবাতাস। তাদের চোখ এড়ায় না, যখন...

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে
ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়॥

সে অনেককাল আগের কথা। বুয়েটের কয়েকটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চারুকলা, টিএসসি, বুয়েট এলাকায় বিভিন্ন জায়গায় কখনো টেবিল চাপড়ে, কখনো শিস বাজিয়ে, কখনো তুড়ি বাজিয়ে গান করে। সেসব গানের কোন শিরোনাম নেই, সেইসব গানের শ্রোতাদেরও কোন শিরোনাম নেই। একইসাথে শিরোনাম নেই সেই যুবকগুলিরও গ্রুপটিরও, যারা নিজেরাই গান লিখে সুর দিয়ে অকাতরে মুগ্ধ করে যাচ্ছিল বন্ধু-বান্ধব, প্রেমিকা কিংবা কখনো কখনো উটকো জমে যাওয়া রাস্তার অচেনা মানুষজন। এদের সঙ্গী হয় একটা শুরুর আরো অনেক পরে। তখন তাদের গান, গানের স্টাইল ছিল একদমই ভিন্ন রকমের। আজকের সঙ্গে যার কোনোই মিল নেই। ১৯৯৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় শিরোনামহীন। আর ২০০০ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম জাহাজী। এইসময়ের লাইন আপটা এরকমঃ তান্ যীর তুহিন (কন্ঠ), জিয়াউর রহমান (বেস, পারকিউশান, মিডি সিকোয়েন্স), জুয়েল ইসলাম (গীটার, হারমোনিকা), ফারহান করিম (কন্ঠ, সরোদ, দোতারা), তুষার (গীটার) ও কাজী আহমেদ শাফিন (ড্রামস)।
শুরু থেকেই মৌলিক কাজ করার অনুপ্রেরনা ছিলো তাদের কেউই সংগীত পেশাজীবি নন। তাই গান নিয়ে, কম্পোজিশন নিয়ে এক্সপেরিমেন্টের সুযোগ তারা হাতছাড়া করতে চাননি। তাই লিরিকে এসেছে ছন্দের পিঠে শব্দ, ধ্বনি আর উপমার বেপরোয়া ব্যবহার। সেসব গান শুনে কেউ বললো, এসবের মানে হয় না। শুনে তারা নিশ্চুপ! কেউ বললো, চলতে পারে। তবুও তারা নিশ্চুপ। কেউ বললো, ওহ! পাবলিক যা খাবে না। এবারও তারা নিশ্চুপ। শিরোনামহীনের যা বলার, তা তারা তাদের গানেই বলেছে।



ব্যান্ডের সদস্যদের প্রায় সবার জন্ম শহরে। বেড়ে ওঠা ইট-কাঠের এই জঙ্গলে। শিরোনামহীনের গানগুলোও তাই শহুরে। তাদের গানে উঠে এসেছে শহরের কথা। 'রাস্তা মানেই অবারিত নদী'। কিংবা 'হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায়, অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নীরবতায়'।

অথবা নিজেদের স্বপ্ন 'এখনই সময়, পাড়ি দিতে হবে দিগন্ত, কতদুর যেতে হবে'। ২০০৪ সালে বাজারে আসে শিরোনামহীনের প্রথম অ্যালবাম জাহাজি। এরপর ২০০৬ সালে দ্বিতীয় এ্যালবাম ইচ্ছেঘুড়ি। ২০০৯ এ তৃতীয় এ্যালবাম বন্ধ জানালা। একই ভাবে গানে এসেছে শহুরে জীবনের কথা, ল্যাম্পপোস্টের কথা, অবরুদ্ধ আবেগের কথা। যে কথা মহীনের ঘোড়াগুলির পর আর কেউ বলেনি। আর আমাদের এখানে তারাই প্রথম।
শিরোনামহীন রবীন্দ্রনাথের গান নিয়ে পুরো একটি অ্যালবাম করে ২০১০ এ। ভোকাল তুহিন তিন বছর বয়স থেকে রবীন্দ্রসংগীত শিখেছেন। পরবর্তী সময়ে শিখেছেন নজরুল, উচ্চাঙ্গ । কিন্তু রবীন্দ্রনাথের গানের প্রতি আলাদা একটা টান অনুভব করতেন সবসময়। সেখান থেকেই তার অনেক দিনের শখ রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার। ব্যান্ডের বাইরে যেহেতু তিনি আর গান করেন না, তাই ব্যান্ডের সবার সঙ্গে চিন্তাটা ভাগাভাগি করার ফলে সবাই রাজি হয়ে গেল। সেই এ্যালবামটিও খুবই প্রসংসিত হয়েছে রবীন্দ্রসংগীত বোদ্ধা থেকে শুরু শিরোনামহীনের নিজস্ব শ্রোতা, সবার কাছে। আর এ বছরই আসছে তাদের সেলফ টাইটেলড অ্যালবাম 'শিরোনামহীন'।

একটি ভালো গান বলতে তারা বোঝেন, একটি ভালো লিরিক এবং মিউজিকের ভালো মিশ্রণ। আর মিউজিকের ক্ষেত্রে তাদেরকে সব সময় দেখা যায় একুয়েস্টিক ও ইলেকট্রিক মিউজিকের সমন্বয়কে বেশি প্রাধান্য দিতে। শিরোনামহীন আরো মনে করে, তারা সারা জীবনে যদি একটি গানও মানুষের মুখে দিয়ে যেতে পারে তবেই তারা সার্থক।

বর্তমান লাইন আপঃ
দিয়াত (ব্যাঞ্জো, গিটার)
জিয়া (বেজ)
তুহিন (ভোকাল)
সাফিন (ড্রামস)
রাজিব (কি-বোর্ড)
তুষার (গিটার)
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×