আমরা মেনে নিলাম যে সরকার কোনো ভাবে বিরোধীদলের সাথে আপোষ করছে না বিধায় বিরোধী দল এমন নাশকতার পথ অবলম্বন করছে! এখন প্রশ্ন আপনি কাকে সমর্থন করবেন? আপোষহীনকে? নাকি নাশকতাকারীকে! আমরা ধরে নিলাম আপোষহীন কারীর জন্যই এমন অবস্থা! আপোষহীনের বিরুদ্ধে নাশকতাকরী আর সুশীল সমাজ মিলে তাকে আপোষ করতে বাধ্য করলেন! দেশে সাধারন নির্বাচন হলো! একটা দল ভোটে জয়যুক্ত হলো আরেক দল পরাজিত হলো। জয়ী দল গনতন্ত্রের জয় ঘোষনা করলো আর পরাজিত দল কারচুপির অভিযোগ করলো এবং তারা নতুন সরকারকে নানান ভাবে বেকায়দায় ফেলতে নানান সময়ে নানান ভাবে হরতাল অবরোধ দিয়ে জনজীবনকে বিষিয়ে দিল এবং তারা সেই নাশকতার আশ্রয় নিল! জনজীবন বিপর্যস্ত হলো! প্রানহানিকে থামিয়ে রাখা সম্ভব হলো না! বাংলাদেশের এমন চিত্র গত আড়াই দশক ধরেই আমরা দেখছি। আশা করি আমরা আপোষহীন দলকে বর্জন করার আগে নাশকতাকারীকে বর্জন করব। সেটা সরকারী দল হতে পারে বা বিরোধী দল হতে পারে। সুশীল সমাজের কাছে আবেদন এই পার্থক্যটুকু সাধারন জনতাকে সহজভাবে বুঝিয়ে দেবেন নাশকতাকারীর কোথাও কোনও ঠাই নাই। এই নোংরা রাজনীতির মারপ্যাচে আর কতশত প্রান অপঘাতে মারা পড়বে। আপনাদের মনে কি বিন্দুমাত্র অনুশোচনা বোধ হয় না? আমি আজ বাসে যারা ককটেল বোমায় মারা গেলেন তাদের প্রতি সমবেদনা জানানোর সাহসও আমার নেই। জানি না কাল হয়তো আমারও মরনকে আলিঙ্গন করতে হবে এমনি কোন অপঘাতে। কোন সমাধান কি নেই?
ক্ষমতা বনাম সাধারণ জনগন
ম্যাজিস্ট্রেট

আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ্কে কীভাবে দেখা যায়?
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।
জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন
পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন
তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ
বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।