শুধু পোস্ট লাইক পেতে এই পোস্ট দেয়া হচ্ছে না। পোস্টটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। বিষয়টি আর কিছুই না। কোয়ার্টার ফাইনাল বাংলাদেশ বনাম আইসিসি। ভারত বলতে ইচ্ছে হচ্ছে না। কারন ভারতের খেলোয়াড়রা হচ্ছে এখানে শুধুমাত্রই আকর্ষনীয় পন্য। এই পন্য দিয়ে ব্যবসা করে যাবে বিসিসিআই আর কিছু কমিশন পাবে আইসিসি। ব্যবসা প্রসারে সিন্দবাদের তরী নিয়ে নেমেছে উত্তাল সমুদ্রে বিশ্ব বাটপার(এদের চ্যাম্পিয়ন বলা যায় না) ভারত। আর ইন্সুরেন্স দিচ্ছে আইসিসি। ২৫ ওভারে ৯৯/২! তারপর রাহানে যখন দলকে খাদে ফেলে পালিয়ে যাচ্ছে, রণতরীতে আবির্ভাব রায়নার। অনেকে অনেক কথা বলছেন। রায়নার শর্টপিচ খেলা সমস্যা সেটা গোটা বিশ্ব জানে। কেন মাশরাফি রুবেলকে দিয়ে চেষ্টা করল না? আরে ভাই থামেন! এলবিডব্লি্উ যখন দেয়া হলো না, সবাই যখন বলছে ভেরী ক্লোজ কল, তখন তো টেকনোলজি দিয়ে হকআইতে দেখানো হল বল কয়েক মিলিমিটার আউটসাইড লেগে ছিল। ক্রিকেটবোদ্বারা বলছেন টেকনোলিজিকালি এটা আউট না কিন্তু নীতিগতভাবে এটা আউট। হাসি পায়! কেননা, রায়নাকে শর্টবল দেয়ারও দরকার হয় নি। আপনি যদি টেকলোজিকেই একমাত্র উপায় হিসেবে নেবেন তবে কেন রোহিতের ফুলটসের সময় টেকনোলজির ব্যবহারর ছাড়া নো কল করলেন? কেন টেকলোজির ব্যবহার না করে রিয়াদের ৬কে আউট দিলেন? এসব থেকে কি বোঝা যায় না, ভারতীয় এজেণ্ডা কি বাস্তবায়ন করতে যাচ্ছে? রমিজ রাজা যে কি না দু'দিন আগেও বাংলাদেশের বিপক্ষে কথা বলেছে সে কেন এমন অনৈতিক কর্মকাণ্ডকে তুলে আনলেন? ধরে নিলাম তিনি পাকিস্তানি এবং ভারতের শত্রু। কাজেই সে আবোল-তাবোল বলবেনই। রিকি পণ্টিং যিনি কিনা বাংলাদেশের সাথে খেলতেই বিরক্ত প্রকাশ করতেন তিনি কেন বিরক্ত এবং ক্ষোভ প্রকাশ করলেন পক্ষপাতমূলক আম্পায়ারিং দেখে? মাইকেল হোল্ডিং, অজিত আগারকার, ভিভিএস লক্ষন কিংবা শেন ওয়ার্ন কি প্রতিবাদ করেন নি? ভারতীয় এজেণ্ড কিন্তু আমাদের দেশেও আছে। হ্যা আমি উৎপল শুভ্র সাহেবের কথা বলছি। জনাব শুভ্র সাহেব আপনি যদি চোখের সামনে দেখেন আপনাদের ধরে হারিয়ে দেয়া হচ্ছে তখন আপনার কি লড়াই করার জন্য আর শরীরী ভাষা বলে কিছু থাকবে? আপনি বলছেন আমরা অজুহাত দিচ্ছি। আমি তো বলব আমাদের টাইগারদের অসীম ধৈর্য্য! তারা সব জেনেও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মাঠ ছেড়েছে। আজ মাসরাফির জায়গায় আমি বা অন্য কেউ অধিনায়কর হলে হয়তো মেজাজ হারিয়ে খেলাকে বয়কট করে চলে আসতাম। সেটা হয়তো ক্রিকেটীয় আচরন হতো না। আর সেজন্যই আমি টাইগার সমর্থক। ক্রিকেটার না। আপনারা বাংলাদেশী প্লেয়ারদের খেলা এ্যানালাইসিস না করে এ্যানালাইসিস করেন করাপ্টেড আইসিসি কি কি করাপ্সন করলো। টাইগাররা মাথা উচু করে ছিল এখনও আছে। মিস্টার উৎপল শুভ্র, আপনি ভারতের পা চাটা দালালি বন্ধ করে আপনার রিপোর্ট করবেন। আর না পারলে বাংলাদেশকে নিয়ে রিপোর্ট লেখা বন্ধ করেন। আর ভারতীয় এজেণ্ট হয়ে আপনি বাংলাদেশী ক্রিকেটের বিরুদ্ধে লেখা চালিয়ে গেলে আপনার জাতীয়বাদ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেউ যদি বলে বসে আপনি ভারতীয় কারো ঔরসজাত তবে সেটাকে কাকতালীয় বলা যাবে না।
আলোচিত ব্লগ
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।