somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপলব্ধি

১০ ই মে, ২০১৫ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা দিবসকে সামনে রেখে ফেসবুকে হঠাৎ করেই লক্ষ্য করলাম আমার প্রায় সকল বন্ধু-বান্ধবের প্রফাইল পিকচার পরিবর্তন, মায়ের সাথে খুব আন্তরিক ছবি! আহ্ ! দেখতে কতই না ভালো লাগছে! মা আর সন্তান যেন ভালোবাসার বন্ধনে একাকার! তো পরিবর্তনের আশায় আমিও অনেক ঘেটে-ঘুটেও একটি ছবিও পেলাম না মায়ের সাথে যা শেয়ার করব! মনে পড়ল ৭ বছর হতে চলল মাকে ছেড়ে আছি। এই মা দিবসেই কেন তাকে মনে পড়তে হবে! মায়ের জন্য ভালোবাসা সারা বছরের জন্যই তো হওয়া উচিত! সেদিন এক অস্ট্রেলিয়ান আমাকে প্রশ্ন করল এই মা দিবসে মায়ের জন্য আমি স্পেশাল কি করছি? আমার নির্লিপ্ত উত্তর কিছুই না! সে অবাক হলো! আমি বললাম তুমি কি করছো? উত্তর দিল ওল্ড হোম থেকে মাকে রিসিভ করে তাকে নিয়ে ফাইভ স্টারে যাবে ডিনারে! আমি মুচকি হাসি! হায় রে ভদ্রলোকের জাত! মায়ের কদর আজও তোরা বুঝলি না! আসলে এমন রোবোটিক মানব জাতির জন্য একটা দিন খুবই জরুরী! এটলিস্ট ওরা সেদিন মানুষের অনুভূতি ফিরে পায়! নিজের সাথে কমপেয়ার করে ফেললাম আমি তো এটলিস্ট রোবট না! মা মানে আমার পৃথিবী! ফেসবুকে আরও কিছু বন্ধুদের জালাময়ী স্ট্যাটাস দেখলাম, যার সারমর্ম, একরকম মা দিবস বিরোধী! মা দিবস তাদের কাছে সারা জীবন! আমি দ্বিমত করছি না! কিন্তু মা দিবসের বিরোধীতাও করতে পারছি না! মা'কে নিয়ে বাড়াবাড়ি, মা'কে নিয়ে পাগলামি করে বা যে কোনো কারনেই এই মা দিবস যদি আমাদের যান্ত্রিক ক্যালেণ্ডারে ঢুকেই পড়ে তাতে সমস্যাটা কি? পুরো ব্যাপারটা তো নিখাদ ভালোবাসা আর মা'কে আরও সম্মানিত করতেই করা! পুরো ব্যাপারটাই আমার কাছে উৎসবের মতই মনে হয়! আর মা'কে ভালোবাসতে গিয়ে যদি এমন পাগলামি চলে আসে তাহলে এটা বলতেই হবে, মা'কে নিয়ে এতটা বাড়াবাড়ি এতটা পাগলামি স্বয়ং মা অর্জন করে নিয়েছে! মা'কে শুধু ছবি শেয়ার করে না, শুধু স্ট্যাটাস দিয়ে না, শুধু তর্কের খাতিরেই না, মা'কে ভালোবাসি সকল অনুভূতির মধ্য দিয়ে! অনেকেই বলতে পারে লোক দেখানো ভালবাসা! কিছু মানুষ নিজেদের একসেপশনাল করতেই তির্যক মন্তব্য ছোড়ে! তাদের মন্তব্যের কারনেই আমাদের মায়ের প্রতি ভালোবাসা মিথ্যে হয়ে যেতে পারে না! তাই তো! মা, আমার পৃথিবী! মা দিবসে যদি আমার এই উপলব্ধি হয়, তাহলে কার কি???? :
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ রাত ৯:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×