২০১১’র পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ২০০৪’র তুলনায় ৩৪% বেশী মেয়র ও ১১% ভোট বেশী পেয়েছে
০১ লা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সাল এবং ২০১১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন পর্যালোচনা করে লক্ষ্য করা গেছে পূর্ববর্তী নির্বাচন অপেক্ষা আওয়ামী লীগের ভোট এবং মেয়রের সংখ্যা বেড়েছে। বিএনপির দখলে থাকা ৬৫টি পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। ভোট পর্যালোচনা করে দেখা গেছে-২০১১ সালের নির্বাচনে সারাদেশে মেয়র পদে বিএনপি অপেক্ষা আওয়ামী লীগ এক লাখ ৪৩ হাজার ২১৮ ভোট বেশি পেয়েছে। ২০০৪ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল ১৬ লাখ ৬২ হাজার ৬২২টি। ৮৬টি পৌরসভায় জয়লাভ করেছিল আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা। অন্যদিকে ২০১১ সালের অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৫২৮টি। আওয়ামী লীগ সমর্থিতরা মেয়র নির্বাচিত হয়েছে ১১৫টি পৌরসভায়। এ হিসেবে আওয়ামী লীগ ২০০৪ সাল অপেক্ষা ২০১১ সালের মেয়র নির্বাচনে এক লাখ ৯৪ হাজার ৯০৬ ভোট বেশি পেয়েছে। একইভাবে ২০০৪ সাল অপেক্ষা ২৯টি বেশি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জয়লাভ করেছে।
অন্যদিকে ২০০৪ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল ১৮ লাখ ৩১ হাজার ২২টি। আর ১৪২টি পৌরসভায় জয়লাভ করেছিল বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। অন্যদিকে ২০১১ সালের পৌরসভা নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে মোট ১৭ লাখ ১৪ হাজার ৪১০টি। বিজয়ী ৯ বিদ্রোহী প্রার্থীসহ বিএনপির সমর্থিতরা মেয়র নির্বাচিত হয়েছে ১০৫টি পৌরসভায়। এ হিসেবে বিএনপি ২০০৪ সাল অপেক্ষা ২০১১ সালের মেয়র নির্বাচনে এক লাখ ১৬ হাজার ৬১২ ভোট কম পেয়েছে। একইভাবে ৩৭টি পৌরসভায় মেয়র পদ হারিয়েছে।
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন