আজ থেমে গেছে বেস্ততার সব উত্তেজনা,
আজ থেমে গেছে কল্পনার সব মায়া ঘুড়ি,
হাতছানি দেয় যেন অজানা..
থেমে গেছে প্রেম ফোয়ারায় উদ্বেলিত হওয়া সন্ধ্যার উদ্দামতা
হারিয়ে গেছে নিয়নের আলতে তোমার মুখে আঁকা প্রিয়তা।
শুধু জানো, হারাইনি আমি , হারাতে পারিনি কোলাহল ছেড়ে..
দাঁড়িয়ে আছি আজো নির্বাক হয়ে ঠায়
শুধু সৃতিদের নিয়ে খেলে যাই, রোজ সন্ধ্যা বেলায়
শুধু হারানো প্রিয়মুখটারে খুঁজে ফিরি প্রতিটা জানালায়
আর অজানার গন্তব্যের মিছে সপন বুনি ক্লান্ত বিকেলবেলায়
একাকি যখন, শ্রান্ত যখন, যখন বসে নিরালায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




