somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনাদার ব্রিক ইন দ্যা ওয়াল – ছোট গল্প

১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



- আপনার প্রিয় গান কোনটা?
- হুম?...

প্রশ্নটা শোনার সাথে সাথে ইমরান আলি চোখ তুলে তাকালেন পত্রিকার ইন্টারভিউয়ারের দিকে। এতক্ষণ মোবাইল টিপতে টিপতে উত্তর দিচ্ছিলেন দেশের ইতিহাসের সর্ব কনিষ্ঠ শিক্ষামন্ত্রী। যার বয়স মাত্র ৫০।

আজ ৫ মাস হল তিনি তার দায়িত্ব গ্রহন করেছেন। কিশোর ও তরুণদের মাঝে তিনি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বনে গেছেন এই অল্প কয় মাসেই। যেই তরুণেরা কিছুদিন আগেও ছিল দেশ ও রাজনীতি বিমুখ, তারা এখন রীতিমত সিস্টেম নিয়ে চিন্তিত এবং মনে প্রানে ইমরান আলীর মত একজন মানুষ হতে চান।
তরুণদের মাঝে তার এই বিপুল জনপ্রিয়তার কারনে, দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকার বিনোদন পাতার বহুল জনপ্রিয় সেকশন ‘যা আমার প্রিয়’-র, জন্য তার ইন্টারভিউ নিতে এসেছেন একজন সাংবাদিক ও তার সাথে একজন ফটোগ্রাফার। আর এই প্রশ্নটিই ছিল সর্বশেষ প্রশ্ন।

কপালটা চুলকে হাসলেন তিনি। আর বললেন,
আমার প্রিয় গান? উম... ঠিক এইটুকু বলেই তিনি যেন গভীর ভাবনার মাঝে ডুব দিলেন।
প্রিয় গান, হুম... সেটা একটা ব্যান্ডের গান। ৮০’র দশকে ইলেক্ট্রিক গিটারের ঝন-ঝন শব্দে যেই গানগুলো আমাদের কানের পর্দা কাপাতো, সেগুলোই ছিল আমাদের কাছে প্রিয় গান। দেশ বা ভাষার ভিন্যতা কখনই কোন সমস্যার ব্যাপার ছিলনা । ৮৫ সালে আমি প্রথম ভি.ছি.আর-এ দেখি সেই গানটা। গানটার মিউজিক ভিডিওতে ফুটে উঠে শিক্ষার নামে বাচ্চাদের উপর স্কুলে ঘটা ভয়ঙ্কর নির্যাতন ও নিপীড়নের কাহিনী। আমিও তখন ছিলাম একজন সাধারণ স্কুলছাত্র। মিউজিক ভিডিওটা যতই দেখতাম ততই ভাবতাম, আমরাও তো এই একই নিপীড়নের শিকার। কিন্তু আমার বাকি বন্ধুরা তা বুঝত না। তারা বোকার মত শিক্ষকদের কথা বিশ্বাস করত আর হা-ভাতের মত তাদের মার খেত।
ওই গানটার কিছু দৃশ্য এখনো আমাকে তাড়া করে বেড়ায়, মুখোশ পরে মার্চ পাস্ট করতে করতে মেশিনের ভেতর পরছে শয়ে শয়ে শিক্ষার্থী আর অপর প্রান্ত দিয়ে তারা সসেজ হয়ে বেরিয়ে যাচ্ছে, আর সেই অসাধারণ দৃশ্য যেখানে ছেলেমেয়েরা তাদের স্কুলের বইপত্র ছিড়ে, টেবিল-চেয়ার ভেঙ্গে আগুনে পুড়িয়ে দিয়েছিল।
আমার স্কুল তখনও ভাল লাগত না এখনও ভাল লাগেনা। যদি পারতাম তাহলে হয়ত সেই শিক্ষা ব্যবস্থার দিকে ছুড়ে মারতাম জলন্ত এক মলটভ ককটেইল।
আর আমার সেই প্রিয় গানের নাম হল, ‘এনাদার ব্রিক ইন দ্যা ওয়াল’।

- স্যার , আপনার প্রিয় গান? নীরবতা ভেঙ্গে প্রশ্ন করল সাংবাদিক।

ইন্টারভিউয়ারের প্রশ্নে হঠাৎ যেন সংজ্ঞা ফিরে পেল সে। এতক্ষণ সে আসলে তার উত্তরটা ভাবছিল।
একটু নড়ে-চড়ে বসে তিনি বললেন।
ও হ্যা, আমার প্রিয় গান… তারপর তিনি তার উত্তরটা দিলেনঃ
প্রাণ চায় চক্ষু না চায় বাই রবীন্দ্রনাথ ঠাকুর।

পরের দিন সকালে খবরের কাগজে ইন্টারভিউটা পড়ে দেশের আপামর শিক্ষার্থীরা বেশ খুশী হল।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×