নীল অপরাজিতা হাতে নিয়ে দাঁড়িয়ে তুমি ,
চোখ বারবার খুঁজে ফিরছে এদিক ওদিক ,
অপেক্ষার প্রহরগুলো কাটছেই না যেনো,
অস্থির চিত্তে কোমল অধর যেনো মলিন ফ্যাকাশে ।
প্রতিক্ষায় দিন কেটে যায় মৃণালিনী তোমার ।
এ প্রতিক্ষা প্রিয়তমর জন্য না ,
এ প্রতিক্ষা সুখ নামের এক কিম্ভুত বস্তুর,
এ প্রতিক্ষা এক বিন্দু শুভ্র স্নিগ্ধ ভালোবাসার ,
এ প্রতিক্ষা হারানো তোমায় খুঁজে পাবার।
অপেক্ষা নতুন এক মৃণালিনী কে খুঁজে পাবার ,
যে শুধু হাসির ফেরিওয়ালা ,
যাকে স্পর্শ করবেনা কান্নার কড়াল গ্রাস, কিংবা পরাধীনতার ঘোড় ঘনঘটা ।
অপেক্ষা ,অপেক্ষা ,অপেক্ষা ,
নীল অপরাজিতা হাতে ,
মৃনালীণি তোমার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




