শূন্যে শুরু , শূন্যে শেষ ;
শূন্যে আছি , শূন্য বেশ ।
শূন্যে নাটাই ,শূন্যে ঘুড়ি ;
শূন্যে স্মৃতি ,শূন্যে বুড়ি ।
শূন্য রঙ ,শূন্য তুলি ;
শূন্য ইজেল ভরিয়ে তুলি ।
শূন্য খাতা ,শূন্য পাতা ;
শূন্য কবি আর তার কবিতা ।
শূন্যে স্ফুরন ,শূন্যে শান্ত ;
শূন্য জীবন , শূন্যে বাড়ন্ত ।
শূন্য তুমি ,শূন্যে আমি ;
শূন্যে ভালোবাসা ,শুন্যে পাগলামি।
শূন্যে দেখি স্বপ্ন ,শূন্যে তারই শেষ ;
শূন্যে রাখি জীবন বাজি,শূন্য আছি বেশ।
শূন্য শেষে ,শূন্য পথে ,শূন্য বাড়িফিরি ;
শূন্য মনে শূন্য আমি শূন্যের সাথে আরি ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




