somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাকালকান্দিতে মনসা পূজায় রাজাকার ও পাকবাহিনী হামলা : ঝরে যায় ২৭০টি তাঁজা প্রাণ

১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দু ধর্মাবলম্বী প্রায় ২ হাজার ৫শত জন অধ্যুষিত একটি গ্রামের নাম মাকালকান্দি। হবিগঞ্জের নবিগগঞ্জ উপজেলার একটি গ্রাম।

১৮ আগস্ট ১৯৭১। সকাল থেকে শুরু হয়ে গেল মহা ধুমধাম। চারদিকে হৈ চৈ। গ্রামের পূর্বহাটী, পশ্চিমহাটী, সরকার বাড়ি ও চৌধুরী বাড়ি প্রাঙ্গণের মনসা পূজা উৎসবে গ্রামের আবালবৃন্দবনিতা সবাই মুখরিত। এমন এক সময় হঠাৎ করে অবিরাম গুলির শব্দ। ভণ্ডুল হয়ে যায় আনন্দ উৎসব। প্রাণ নিয়ে ছুটাছুটি, গগণবিদারী আর্তচিৎকার। মুহুর্তেই লাশের স্তুপ, গ্রামজুড়ে জ্বলে উঠে আগুনের লেলিহান শিখা। মাত্র কয়েক মিনিটেই নিশ্চুপ প্রাণহীন হয়ে যায় সম্পূর্ণ গ্রাম। অতঃপর লাশ নিয়ে শেয়াল কুকুরের টানাটানি।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে এমনি এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল। ঘটনার দিন কয়েকটি বড় নৌকায় রাজাকারদের সহযোগিতায় কয়েকশ পাক হানাদার বাহিনীর সদস্য হঠাৎ করে ঘিরে ফেলে গ্রামটিকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই অবিরাম গুলিবর্ষণ শুরু করে হায়েনারা।

নারী-পুরুষ, শিশু-কিশোরদের জড়ো করে গুলি করে হত্যা করে। যাদের ঘাটে নৌকা ছিল, তাদের কেউ কেউ পানিতে পড়ে, সাঁতার কেটে প্রাণ নিয়ে পালালেও এ গ্রামে আটকে পড়া ২৭০টি তাজা প্রাণ ওই দিন কেড়ে নেয় হায়েনাদের বুলেট।
মুহুর্তেই জনশুন্য হয়ে যায় পুরো গ্রাম। লাশগুলো যেখানে যে অবস্থায় পড়েছিল সেখানেই থাকে। পালিয়ে যাওয়া লোকেরা আর পিছু ফিরে তাকায়নি। তারা দেশে যুদ্ধ চলাকালীন প্রায় ৪ মাস এ গ্রামে ছিল না। স্বাধীন বাংলা ঘোষণার পর একে একে ফিরে আসে গ্রামবাসী। পরবর্তী সময়ে পোড়া কাঠ, খড় ও লাশের কংকাল সরিয়ে পরিস্কার করে নিজ নিজ ভিটায় নতুন করে বসবাস শুরু হয়।

---------------------------------------------------------------------
১৯৮৯ সালে এই গ্রামে গিয়েছিলাম। বর্ষায় পানিবন্দি এক জনপদ। সেখানেই বাবা আর চাচার মুখে শুনেছিলাম ইতিহাসের এই টুকরুটা। হাওর সেদিন উত্তাল ছিল। তাই অনেক্ষন মাকালকান্দির ঘাটে আটকে ছিলাম। এখন, আজ যখন সেই দিন আর ১৯৭১ এর ভয়ঙ্কর দিন মেলাই, মাথা ঝিম মেরে উঠে। যারা বেঁচে গিয়েছিল তারা সেই উত্তাল হাওরটা কিভাবে পড়ি দিয়েছিল?
অনেক শিশু নাকি ঝাপ দিয়েছিল পানিতে... আহ্ আর ভাবতে ভাল লাগেনা।

** একটা ফোটনোট দেই: কুকুর বিড়াল লাশ নিয়ে টানাহেচড়া করে। এটাই নিয়ম। কারো জন্যা কাঁদবে এটা আশা করা ঠিকনা।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:১৪
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×