আগামী ২০০৯-১০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নিউজপেপারের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের যে প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাহারের দাবি করেছে সংবাদপত্র মালিক সমিতির সংগঠন ‘নোয়াব’। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ দাবি জানালে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমাধানে পৌঁছার আশ্বাস দেন।
নিউজপেপারের ওপর শুল্ক আরোপের এ প্রস্তাব পাশ হলে এ শিল্প হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংবাদপত্রগুলোর মালিকরা। তারা মনে করেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নকারী সংবাদপত্র প্রতিষ্ঠানগুলো আমদানি শুল্কের বাইরে ছিল এতদিন ধরে। কিন্তু ৫ শতাংশ শুল্ক আরোপ হওয়ায় নতুন সংকট তৈরি হবে।
বৃহস্পতিবার সকালে এই সংকট উত্তরণের জন্যই নোয়াব দেখা করে প্রধানমন্ত্রীর সঙ্গে।
নোয়াব নেতারা বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের কারণে তারা আশাবাদী হতে চান। তবে যেসব সংবাদপত্র প্রতিষ্ঠান ষষ্ঠ ওয়েজ বোর্ড মেনে নিয়মিত বেতন দেন না এবং নিম্নমানের কাগজ ব্যবহার করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে নোয়াব নেতারা কোন পদক্ষেপের কথা তারা ভাবছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান তারা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিয়মিত-অনিয়মিতভাবে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক হিসেবে শতাধিক পত্রিকা প্রকাশিত হয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



