somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা ও শেখ রেহানার নিরাপত্তায় আইন হচ্ছে !

২৩ শে জুন, ২০০৯ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য আইন করতে যাচ্ছে সরকার। এই আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার ওপর জঙ্গি হামলার হুমকি থাকায় এই আইন জরুরি।
২০০১ সালে বঙ্গবন্ধুর দুই কন্যার নিরাপত্তার জন্য জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছিল। কিন্তু বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এসে ওই বছরের ২ ডিসেম্বর এই আইনটি বাতিল করে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বঙ্গবন্ধুর দুই কন্যার নিরাপত্তার জন্য আবারও নতুন করে আইন করতে যাচ্ছে সরকার। শিগগিরিই আইনটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে।
২০০১ সালের আইন অনুযায়ী বঙ্গবন্ধুর দুই কন্যার নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস এস এফ)। শেখ হাসিনা ও শেখ রেহানার যাতায়াত পথ, বাসস্থানসহ সবখানে সর্বোচ্চ নিরাপত্তার বিধান রাখা ছিল আইনটিতে।
নতুন যে আইন হতে যাচ্ছে তাতেও একই ধরনের বিধান রাখা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার উপর হামলার হতে পারে জানিয়ে দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থা এরইমধ্যে সরকারকে সতর্ক করে দিয়েছে।
২০০০ সালের জুলাই মাসে গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রীর একটি সভাস্থলের কাছে ৭৬ কেজি একটি বোমা পুতে রেখে হত্যার চেষ্টা করা হয়। তবে বিস্ফোরণের আগেই বোমাটি উদ্ধার করে পুলিশ। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ এ হত্যা প্রচেষ্টায় জড়িত ছিল বলে তদন্তে জানতে পারে পুলিশ। এরপর ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনাকে হত্যার জন্য আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করা হয়। ওই হামলায় সিনিয়র নেত্রী আইভি রহমানসহ প্রাণ হারান ২৪ জন। ওই গ্রেনেড হামলা মামলায় বিএনপি-জামাত জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে অভিযুক্ত করা হয়।





৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×