somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার যে ভয়টি পেয়েছিল!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাদের মোল্লার বিচারের রায় নিয়ে তীব্র সমালোচনা চলছে, চারদিকে তিব্র আন্দোলন চলছে । সবারই একটাই কথা যে, ফাঁসি চাই, ফাঁসির কোন বিকল্প নাই। কিন্তু আমার উদ্দেশ্য সরকার এই রায় এবং এই রায়টি কেন দিয়েছে সেটা মূল্যায়ন করা নিরপেক্ষ ভাবে। এখানে সবার একটি প্রশ্ন চলে আসতে পারে রায় কিভাবে সরকার দেয় ? রায় সরকার দেয় নি, দিয়েছে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ট্রাইব্যুনাল এর বিচারপতি। যেহেতু ,এই ট্রাইব্যুনাল সরকার গঠন করেছিল তার রাজনৈতিক ওয়াদা পূরণের জন্য, গণমানুষের মনের চাহিদা পূরণের জন্য তাই আমি বলছি পরোক্ষভাবে সরকারই এই রায় দিয়েছে। প্রসংগক্রমে চলে এসেছে রাজনৈতিক ওয়াদার কথা । এই সরকার ক্ষমতায় আসে ২০০৮ সালে, এটি একটি মহাজোট সরকার যাতে আরো তেরটি ছোট দল আছে। কিন্তু এই সরকার একাই দুই-তৃতীয়াংশ ভোট পায় অর্থাৎ তারা একাই যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এই সরকার যে এত বিপুল ভোট পেল তার এবং তরুণদের বেশিরভাগ ভোটই পেল তার একটা অন্যতম কারন ছিল যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার। একটিতে সরকার সফল হলেও যুদ্ধাপরাধ এর বিচার ক্রমেই পিছিয়ে যাচ্ছিল। সরকার অনেক দেরীতে এই বিচারের প্রক্রিয়া শুরু করে প্রায় তার মেয়াদের শেষের দিকে এসে। আড় এই প্রক্রিয়াটা ছিল অত্যন্ত দীর্ঘমেয়াদি যাতে মানুষ ক্রমেই অসন্তুষ্ট হচ্ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শুধু কি লোকদেখানোর জন্য সরকার মেয়াদের শেষেরদিকে এসে এই বিচারপ্রক্রিয়া শুরু করেছিল যাতে মানুষ সরকারের অন্যসব ব্যর্থতাভুলে শুধু এই বিচারকেই মনে মনে রাখবে? এটা একটা রাজনৈতিক অবস্থান হতে পারে কিন্তু মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে তারা মাঝপর্যায়ে এসে এই ঝুকিটা নিতে চাচ্ছিল না কারণ তারা বিরোধী দল বিএনপিকে বিশ্বাস করে না । একদম ই না। বিএনপিকে অবিশ্বাস করাটা একদম ই ঐতিহাসিক। সেটা আমি একটু পরে ব্যাখ্যা করবো, আগে মূল প্রসংগটা আলচনা করে নিই। যদি সরকার তাদের মেয়াদের ঠিক পরপরেই বা মাঝামাঝি এসে বিচার শুরু করতো তাহলে সরকার এর মেয়াদ পুর্ণ করার আগেই সরকার পতনের একটা সম্ভাবনা তৈরি হতে পারতো যাতে দেশ এক চূড়ান্ত বিশৃংখল পরিস্থিতি তৈরি হত। তাতে সম্পুর্ন বিচার শেষ হত কিনা সেই প্রশ্নটাও থেকে যায়। কারন, সরকার যদি কোনো ফাঁসির রায় দিত তাহলে, জামায়াত শিবিরের ক্যাডারেরা এমন তান্ডব শুরু করে দিত যাতে এই দেশের অন্যতম বিরোধীদল বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সরকারকে অচল করে দিতে পারার একটা সম্ভাবনা তৈরি হত। কারন বিরোধী দল বিএনপি এমন একটা সু্যোগ হাতাছাড়া করবে না একদমই বা বলা যায় এই দল এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল। তাতে দেশ এক করুণ পরিনতির দিকে এগিয়ে যেত। এখন বলছি, বিএনপিকে অবিশ্বাস করার সেই ঐতিহাসিক কারনটা কি ? যখন এই দেশ স্বাধীন হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন এই দেশ থেকে প্রায় সকল রাজাকার বিভিন্ন দেশে পালিয়ে। তখন বঙ্গবন্ধু তখনকার সময়ের জামায়াতের আমির গোলাম আযমের নাগরিকত্ব বাতিল করে তাকে এই দেশ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ঘোষনা করে। কিন্তু জাতিরজনকের হত্যার পরে জেনারেল জিয়াউর রহমান এই গোলাম আযমকে দেশে ফিরিয়ে এনে তাকে রাজনীতি করারও অধিকার দেয়। এমনকি জনকের হত্যাকারীদের ইনডেমনিটি আইনের মাধ্যমে সেই খুনীদের রক্ষাও করে। এমনকি ২০০৪ সালে যে গ্রেনেড হামলা হয় তাতেও সরকারের হাত রয়েছে বলে সবারই বিশ্বাস, আজ যে জামায়াত শিবিরের এত হূংকার, এত তান্ডব সবকিছুর মূলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সেই রাজাকারদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত। তাছাড়া আজ যখন জাতি রাজাকার ও মানবতাবিরোধীদের বিচারে এক তখনো খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপি সেই রাজাকার বাচানোর আন্দোলন করে যাচ্ছে। তাই বিএনপির প্রতি সরকারের এই অবিশ্বাস ঐতিহাসিক। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু সরকার এই বিচার তাদের ইচ্ছেমত শেষের দিকে এসি শুরু করেছে তবে এই প্রহসন কেন? ফাঁসি কেন দেয়া হয়নি ? কারন সরকার ভয় পেয়েছিল, নিশ্চিত ভয় পেয়েছিল। ভয়ের কারন হচ্ছে ,বিচার প্রক্রিয়া শুরু করার পর থেকেই শিবির ভয়াবহ তান্ডব শুরু করেছে পুলিশকে হামলার মাধ্যমে। কার্যতই তারা একটা অস্থির পরিবেশ সৃষ্টি করেছিল। এ ছাড়াও পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার অসযোগীতায় সরকার একটা বিরুদ্ধ পরিস্থিতিতে পরে যায়। তবে কেউ কেউ আবার এটাও ধারনা করে থাকে যে হয়তো সরকার ইচ্ছে করেই এদের নিবৃত করছে না কারন মানুষ দেখুক যে শিবির কতটা ভয়ংকর। কিন্তু আমি তা মনে করি না কারন এদেরকে নিবৃত করতে না পারলে এটাকে সরকারের একটা ব্যর্থতা হিসেবেই দেখা হবে। আর যদি যামায়েতের কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হত তাহলে পূর্বঘোষনা অনুযায়ী চারলাখ ক্যাডার ও অস্রবাজ নিয়ে জামায়াত একটা প্রকট অবস্থা তৈরি করতে পারতো যা সরকারের প্রতিরোধের মাধ্যমে হয়তো গৃহযুদ্ধেরই শামিল হত। আর এই পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে বেশি খুশি হত বিরোধী দল , কারন তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতো যে এই দেশে গণতন্ত্রের ইতি হয়েছে, স্বৈরতন্ত্র চলছে। আর সেই সেটআপ খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে লজ্জাজনক নিবন্ধ লিখে। তখন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার সেনাবাহিনী নামাতো তাহলে হয়তো পরিস্থিতি আরো ভয়াবহ হত। তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা পোছে যেত যে সরকার দেশ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। তখন পাকিস্তান বিএনপি এর মাধ্যমে অন্যান্য রাষ্ট্রকে বোঝাতো যে এই দেশে মুসলমানদের মানবাধিকার লংঘিত তাই এদের শাস্তি হিসেবে যেন মুসলিম্বিশ্ব তাদের সকল সাহায্য প্রত্যাহার করে, কারন বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি হচ্ছে বৈদেশিক মুদ্রা। তখন সরকারের সামনে হয়তো করুন পরিণতি থাকতো। তাছারা যেই আমেরিকা ১৯৭১ সালে এই দেশ দখলের জন্য সপ্তম নৌবহর পাঠাতে চেয়েছিল, ২০১২ সালেও এই বহর নিয়ে আসার চেষ্টা করেছিল তারা তো মুখিয়েই আছে , খালেদা জিয়া সেই নিমন্ত্রণ দিয়েই রেখেছে। এই পরিস্থিতিতে যদি সরকার প্রতিবেশী কোন দেশের সাহায্য কামনা করে তাহলে হয়তো তারা এমন কিছু দাবী করে বসবে যা সরকারকে ভবিশ্যতে দুরবস্থায় ফেলতে পারে, দেশের সর্বনাশ হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, সরকার হয়তো ভেবেছিল এই পরিস্থিতি সামাল দিতে জনগণ পাশে দারাবে না। কারন জনগণ বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে চায়। আবার এমন অনেক মানুষ আছে যারা শিবিরের রাজনীতি করে না কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার চায়না। তাই সরকার জনগণের অবস্থান নিয়ে একটা ভয়ংকর উদ্বেগে ছিল। কিন্তু এখন হয়তো সরকার তাদের ভূল বুঝতে পেরেছে। এই দেশের জনগণ সত্যের পাশে সবসময় ছিল, থাকবে। এখন জনগনের প্রানের দাবী রাজাকারদের ফাঁসি দিয়ে এই বাংলাদেশ কলংক মুক্ত করা হোক।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×