somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজাতন্ত্রের কর্মচারি, কিন্তু স্যার না বললে রেগে যায়

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিধিতে লিখা আছে, প্রজাতন্ত্রের কর্মচারি। মানে রিপর্টেবল টু দ্য পিপল। জনগণই তাদের পারফর্মেন্স ইভালুয়েট করবেন। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারিদের বুনিয়াদি প্রশিক্ষণে শেখানো হয়; খবরদার, জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলতে হবে। মনে রাখতে হবে, সেবা করতে নই, শাসন করতেই পাঠানো হচ্ছে। বিধিতে লিখা নেই, প্রজাতন্ত্রের কর্মচারিদের জনগণ স্যার সম্বোধন করবেন। কিন্তু স্যার বলবার জন্য বাধ্য করার কায়দা কসরত বুনিয়াদি প্রশিক্ষণেই শেখানো হয়।
তোরাব আলী সিকদার হ্যাজেসে আগুন জ্বালিয়ে পিটুইটারি গ্ল্যান্ডে তা’ দিচ্ছেন।

তাঁরা জনগণের জন্য কাজ করেন। সুতরাং তাঁরা জনগণ, বিশেষ করে, অসহায়, দুঃস্থ, দরিদ্র, দলিত, যাদের কাছে প্রজাতন্ত্রের কর্মচারিরা যান না, তাঁদের কাছেই তাঁরা যান। বাহ্‌! এত্তো ভালো। তাঁরা সরকারি বাজেট জনগণের সামনে পেশ করার জন্য তাগিদ দেন। কিন্তু নিজেদের বাজেট কোনদিনও জনসাধারণের সামনে উপস্থাপন করেন না। কারণ, জনগণ, বিশেষতঃ অসহায়, দরিদ্র জনগোষ্ঠী তাঁদের পণ্য। ভালো তো, ভাল না?
তোরাব আলী সিকদার এবার সবজিতে তা’ দিলেন। কারণ গার্লফ্রেন্ড কাল রাতে সবজি-টব্জি খাইতে বলছে। ঘুম-টুম না কী ইদানিং ঠিকমতন হচ্ছে না। সবজি খেলে টইলেট ভালো হয় তো!

ভদ্রলোক পায়ের উপর পা রেখে আয়েশে বসে আছেন থ্রিস্টার হোটেলের রিসিপশন লাউঞ্জে। টেকু মাথায় বৈদ্যুতিক বাল্বের প্রতিসরণ। এমন একজন লোক তোরাব আলী সিকদার ‘তের পান্ডা এক গুন্ডা’ নামের একটা বাংলা সিনেমায় দেখেছিলেন। ডিপজলের সাথে সাইড ক্যারেক্টার। তোরাব আলী সিকদার ভদ্রলোকের পাশের সিটে বসে অফিসের জরুরি আলাপ সারছিলেন। দেড় মিনিট পর। হঠাৎ আরেক ভদ্রলোক এসে তোরাব আলী সিকদারকে হেঁচকা টানে টেনে তুলে বললেন অইটাতে বসেন। এমন চেহারার একজন লোক তোরাব আলী সিকদার ‘রান’ নামের একটা সিনেমায় দেখেছিলেন। কাউয়া বিরিয়ানি খাইছিল। কিন্তু এই ভদ্রলোকের কোমরে একটা মানুষ মারার দারুণ কর্কশ যন্ত্র আছে। গায়ে চড়ানো জলপাই রঙের পোষাক।

এবার তোরাব আলী সিকদার সোনালি শিশিরে চুমুক দিলেন। ভারি ওষ্ঠ আর গভীর চোখ নিয়ে বাংলা সিনেমায় দেখা সেই ভদ্রলোকের দিকে তাকালেন। কই, তাঁর গায়ে জলপাই রঙের জামা নেই তো! চোখ রগড়ালেন তোরাব আলী সিকদার। আবার তাকালেন। এবার দেখলেন আছে। তবে জলপাই রঙের জামা না। পোলো শার্টের বাঁ পাশের বাঁ ব্রেষ্টের কিঞ্চিত উপরে। পুলিশ। খুলনা রেঞ্জ।

তোরাব আলী সিকদার এবার সব ঝেড়ে ফেলে হাঁটা ধরলেন। বাইরে দুধ জ্যোৎস্না। তখন রবীন্দ্রনাথ গাইছিলেন-
‘যে কথাটি বলব তোমায় ব'লে
কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে
উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে—
তখন তুমি ছিলে না মোর সনে ॥’
তিন মাস পর। পত্রিকায় এলো তোরাব আলী সিকদার নামের একজন সন্দেহভাজন আইএস সদস্যকে ‘পিকক’ থেকে গ্রেফতার করেছে বাংলা সিনেমায় দেখা সেই ভদ্রলোক। পিকক থেকে? পিকক থেকেই।

তিন মাস সাড়ে তিনদিন পর। পত্রিকায় এলো তোরাব আলী সিকদার নামের সেই সন্দেহভাজন আইএস সদস্য বন্দুকযুদ্ধে মারা গেলেন।

তিন মাস সাড়ে চারদিনের মাথায় পত্রিকায় এলো তোরাব আলী সিকদার ব্যাক্তি জীবনে বৌদ্ধ ধর্মের অনুসারি ছিলেন।

তোরাব আলী সিকদার এবার সব ঝেড়ে ফেলে হাঁটা ধরলেন। বাইরে দুধ জ্যোৎস্না। সেদিন তোরাব আলী সিকদার কাকে ভালো বলবেন সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×