somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ সহজেই মেলে। জীবন, খুব ভয়ঙ্কর সুন্দর!

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুরুকে বললাম; খুব দুঃশ্চিন্তায় আছি, গুরু। রাজ্যের হতাশা আমাকে জাপটে ধরেছে।
কী বিষয়ে? বললাম, ক্যারিয়ার নিয়ে, গুরু। গুরু ভাবলেশহীন। যেমনটা প্রতিনিয়ত দেখা যায়। আমাকে সুযোগ না দিয়েই গুরু হাঁটা ধরলেন। আমি সচরাচর প্রশ্ন করি না, যেমনটি এবারও। গুরু নিউমার্কেটে নিয়ে গিয়ে, খুব চকচকে তিন পাটির মজবুত দেখে আস্ত একটা কেরিয়ার ধরিয়ে দিয়ে বললেন, ওতেই চলবে না মিটে গেছে?

আমি সেদিন গুরুকে আষ্টে-পৃষ্টে আঁকড়ে ধরে চীৎকার দিয়ে বলে উঠেছিলাম- আমি পেয়ে গেছি, গুরু! সেদিন আশে-পাশের গণজমায়েত ঘাঁই খাওয়া মাছের মতন হয়ে উঠেছিল।

আমার কলেজ পড়ুয়া ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, কত লাগবে? বল্ল- দুই হাজার হলেই হবে। জিজ্ঞেস করলাম- বাড়িভাড়া কত? দেড় হাজার টাকা। আচ্ছা এখন দেড় হাজারই দেও। পরে আর পাঁচশ দিলেই হবে।

আমি কী সেদিন নির্বাক হয়ে ওঠেছিলাম? কতোটা অল্পেই তুষ্ট হই আমাদের প্রিয়জনেরা। মাটির মতনই কতোটা কোমল।

আমার বোন, তামান্না। চাকরির কাজে বান্দরবান গেলো। একা। সাথে অবশ্য ওর বান্ধবী আছে, যারে ছাড়া কিছুই করে না। আমি সন্ধ্যায় ফোন দিয়ে বললাম, ঠিকমত পৌঁছায়ছ? ও প্রায় হাউমাউ করে কেঁদেই ফেলছিল। আমি খোঁজ নিয়েছি এর জন্য।

আমাদের প্রিয়জনদের চাওয়া এটুকুই? আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম।

আমাকে এবার একটা বিগ এ্যামাউন্ট দিও। অনেক প্রয়োজনীয় জিনিসপত্তর কিনতে হবে। আমি হকচকিয়ে উঠলাম। সামলে নিয়ে বললাম, ঠিক আছে। আপনার বিগ এ্যামাউন্টটা কত? বিগ এ্যামাউন্ট...। তুমিই বলো। না। আপনি বলেন। কত? পাঁচ হাজার। আমি চুপ হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। চার হাজার। আমার বুঝতে বেগ পেতে হইনি, চার হাজার বলার সময় উনার ঠোঁট কেঁপে উঠেছিল। আমাদের প্রিয়জনদের বিগ এ্যামাউন্ট এত্তো বড়?

তখন সদায় করছিলাম। রাতে রাঁধতে হবে। একটা স্পেশাল ডিস। একটু হ্যাং আউট হবার প্রস্তুতি। বিষুদবারটা ভালো যায়নি। আজকাল খুব হাউকাউ হচ্ছে চারদিকে। আমাদের পরিবারে একজন লিউ... আক্রান্ত। আমাকে ফোন দিলেন সেসময়। কেমন আছি, কী করছি। এটা সেটা। কবে দ্যাখতে যাবো। আরো কত কী। তারপর রেখে দিলেন। আমি ফিরতি কলে একটা বিকাশ নাম্বার চাইলাম। খুব কাঁচুমাচু হয়ে বললেন- কাল সকালে দিবেন। দুপুরে ফোন দিলেন। বললাম, বিকাশ নাম্বার দেন। একটা নাম্বার দিলেন। আজ তো শুক্কুরবার। সব দোকান বন্ধ। এই একটা নাম্বার পাওয়া গেল। নাম্বারটা দিতে দেরি বা একটা মাত্র নাম্বার দেওয়াটা অন্যায় ঠেকল উনার কাছে। আমি খুব সামান্য, অই বিগ এ্যামাউন্টের চেয়েও ছোট একটা এ্যামাউন্ট দিলাম। পেয়ে, আমাকে আমাকে ফোন দিলেন। বুঝতে পারছি, ওপাশের মানুষটার গলাটা ধরে আসছে। চোখ চিকচিক করছে। আনন্দে।

আমাদের প্রিয়জনেরা এতো অল্পতেই তুষ্ট হই।
আমার চোখ কী বন্ধ হয়ে আসছিল তখন। আমি শুধু চীৎকার দিয়ে বলেছিলাম, সুখ, তুমি কত সস্তা!

গুরু ফোন দিলেন। সুখ খুব আপেক্ষিক, পাগল। সহজেই মেলে। জীবন, খুব ভয়ঙ্কর সুন্দর! কিন্তু অধিকাংশরা বুঝতে পারেন না। আমি এতোটা অধিকাংশ! আফসোস! এমন সময় স্বয়ং রবীন্দ্রনাথ গেয়ে উঠলেন-চরণ ধ্বনি শুনি তব নাথ...।

ছারা ভিটার বাঁশঝাড়ে চৈত মাইস্যা পুবাল হাওয়া লাগছে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×