বিদগ্ধ প্রণয়ে ক্লান্ত প্রাণ , সীমাহীন ছুটাছুটিতে অসার অস্তিত্বের সীমারেখা সেই কবে দেয়াল ছুঁয়েছে ! কখনো হারিয়ে যাওয়া নিজের ছায়ায়!অন্ধরাত কাছে আসলেই ছায়াগুলো মিলিয়ে যায় অন্ধকারে! নিছক স্বপ্নদেখা , কখনো বা স্বপ্নচারী হয়ে উঠা ! প্রাণভোমরা জেগে উঠে , দেয়ালের পাশঘেষা কল্পতরীতে নিজেকে উঠিয়ে দিয়ে , বিমূর্ত বর্তমানকে পাশ কাটিয়ে আমি আবার গাইবো জীবনের গান !
নির্ঘুম রাত ভোর হলে আলোকরেখা আঁকড়ে ধরে জেগে উঠা ! কখনো ছুটে চলা , কখনো স্থির এক সূর্যস্নানে কেঁপে কেঁপে সময়টাকে ধরে রাখা !
ক্রমশ ভেঙ্গে যাওয়া নিজেকে সমর্পন করে দেয়া সূর্যরেখায় , দ্রুত উল্কাবেগে ছায়া ছেড়ে নিজেকে ফিরে পাবার আকুতিটা তীব্র থেকে তীব্রতর করে নেয়া !
তারপর ক্লান্তিহীন আঁকিবুঁকি ! নিজের বাঁ পাশটায় জমে থাকা পচা আবেগটাকে তুলির মাথায় এনে ক্যানভাসে জীবন দিতে , ভাঙ্গা বাহুর ক্লান্তি রেখা মুছে দিতে , মস্তিষ্কের আলস্য হুতুম প্যাঁচার ডানায় রেখে আসতে , রক্তাক্ত কিছু ব্যর্থতার ডায়েরিকে অন্ধরাতের বলী দিতে !
জানালার ফাঁক গলে আলোর টুকরো এসে ক্যানভাস জুড়ে আঁকা স্বপ্নগুলোতে আদিপ্রাণ দিয়ে যায় ! ধীরে ধীরে ওরা জেগে উঠে রঙ তুলির নিস্প্রাণ মুর্তিগুলোতে !
যে মূর্তিগুলোতে সীমাহীন মায়ায় এঁকে দিয়েছিলাম ফিরে আসার আকুতি ! ঘুমিয়ে জেগে থাকা কিংবা জেগে ঘুমিয়ে থাকা আমার আমি ধীরে ধীরে ক্যানভাসে এঁকেই ফেললাম ~~~~~~ স্বপ্ননকশা !
উত্তাল জেগে থাকা সমুদ্র সোপান থেকে ভেসে আসা মুক্তশিকারীর দল , ফিরে আসে দৈব আলোর ঝলাকনিতে ! কখনো ছন্দ মিলিয়ে , কখনো সুরের হিসেব না মিলিয়ে ওরা উত্তাল ! রাতভোরে আমার ছুটে চলার প্রেরণা এই জলমগ্ন ছুটে চলা ~!
অদূরেই অনিকেত অন্ধকার , বিষাদ কালো মেঘছায়া ! জলতরঙ্গ থেকে জন্ম নেয়া উদ্ধত বিষন্নতা আর অন্ধকার আমার আঁকা স্বপ্নরেখা এই বুঝি খেয়ে ফেললো !!!!
ঘাসের বুকে লুকিয়ে এলাম আমার স্বপ্ন নকশার ক্যানভাস ! রক্তহীম করা আঁধারের গর্জন আমার ক্যানভাস ছুতে পারেনা ! আমার কবিতার মত স্বপ্ননকশা কখনো বা বিনম্র পাখি কখনো বা জলস্তম্ভে এঁকে দিবে পাথুরে ছায়া ! কখনো বা বিষাদ সঙ্গীতের সুর বদলে ফিরে আসে কল্পকথার রাজকুমারের মত করে সেই আদিম আধিপত্যের অহংকার গায়ে মেখে !
রঙচটা হারমোনিকায় বাজাবো আমার আধিপত্যের সুর , সেই হারমোনিকায় মেপে মেপে বাতাসের জন্য রচনা করবো নতুন উদ্ধত সঙ্গীত ! দেয়াল ঘেঁষা ছায়া ছাড়িয়ে আসা সূর্যপ্রাণ , ফেলে দেয়া তুলির রক্তাত্ব ব্যাথাতুর কথামালা ছাড়িয়ে সমুদ্র জয় করে আসা সঙ্গীতে তো ঔদ্ধত্য একটু থাকবেই !
উৎসর্গঃ ব্লগার বটবৃক্ষ আপুকে , এই আবোল তাবোল লিখা উপহার দেয়া হলো !
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



