অন্য কোন অতল জলের গভীরে,
অন্য কোন রাতের নিস্তব্ধতার আঁধারে
অন্য কোন অরণ্যের সুখী এক পাখির ঠোঁটে ।
এখানে রজনীগন্ধার ঝোপের সুগন্ধিতে ভেসে বেড়ায়
দীর্ঘ অনিদ্রার ঘ্রাণ !!
এখানে গভীর রাতে অন্ধকার ছিঁড়ে
নিঃসঙ্গ কোন রাতের পাখি জানিয়ে দেয় ,
শূন্যতাই ছিল একসময়, সমস্ত মহাবিশ্বে !!
এখানে অতল জলের নিচে মাছের গায়ে লিখা ছিল,
দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !
কোন এক অলস বিকেলে মেঘেদের শরীর জুড়ে চলে জল-বিভ্রমের লুকোচুরি ।
সে বিকেলে মনে হলো, জীবনটা কেন চিত্রল হরিণের ক্লান্তি হলো , কেন অন্ধ দোয়েলের আর্তনাদ শুনতে হয়?
অজস্রবার ঘড়ির কাঁটা দীর্ঘ ঘড়ি ভ্রমন শেষ করেছে, এই আমি তখনো নির্লিপ্ত স্বপ্নবাজ কেবল! বৃষ্টি আসার আগে দেখলাম,
আলোছায়ার আকাশের ক্লান্তি নেই । বৃষ্টি নামার ঠিক আগের এই নিঃসঙ্গতা, বৃষ্টি নামার পর থাকবেনা। কেননা বালক ততক্ষণে বুঝে যাবে “নৈকট্য ভয়ানক”!
তাই চিত্রল হরিণের পায়ে পায়ে , অন্ধ দোয়েলের কণ্ঠে , আর গোলাপের সুগন্ধিতে তুই পাবি মহাবিশ্বের শূন্যতা , বিবর্ণ অন্ধকার আর একই আগুনে পুড়ে যাওয়া দুটো সুখপাখির ডানার ছাই – তোর জন্য রেখে যাওয়া আমার উপহার !
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



