somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নবাজ অভি
দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

এক নিবেদিত প্রাণ, নিজেকে বিলিয়ে দেয়া ব্লগারের গল্প শুনাতে এসেছি

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের সম্পর্কে লিখে রেখেছেন
সকালে বিস্ময় জড়ানো তোমার দুই চোখে
আমি হতে চাই প্রথম বিস্মিত জন

বনৌষধির বর্ণে রাঙা তোমার দুই ঠোঁটে
পান করতে চাই হরিণ পাখার হাসি

গোলমরিচ লাল তোমার কেশদামে
নবজন্ম দিতে চাই আমার পিপাসার।

শ্রুতির বিপরীতে এই হৃদয়
বিস্ময়ের প্রয়োজনে বিস্ময়।


দেয়ার মতো কিছু নেই, আছে শুধু সমুদ্রের নোনা জল

একদম সঠিক লিখেছেন নিজেকে নিয়ে , শুরুর দিকের অংশ গুলোতে একটু পরে আসছি , শেষের লাইনটাতে আমার তীব্র আপত্তি আছে ! ওনার দেয়ার মতো অনেক কিছু আছে , কতো সহজে মানুষকে আপন করে নেয়া যায় তা ওনার সাথে না মিশলে কারো পক্ষে ঘূনাক্ষরেও টের পাওয়া সম্ভব না । উনি চির যৌবনের প্রতীক :P , অনেকের কাছে মনে হতে পারে আমি বাড়িয়ে লিখছি , কিন্তু এটাই সত্য কেননা আমি মাদার তেরাসাকে দেখিনি , আমি দেখেছি একজনকে , যে মানুষটা বেতন নিজের জন্য খরচ না করে ছুটে গিয়েছেন আর্ত মানবতার সেবায় এবং অবশ্যই তা প্রচার বিমুখ থেকে !! অনেক দূরের কখনো না দেখা রুশানের জন্য তাকে দেখেছি রোজ অফিস থেকে বের হয়ে উত্তরা থেকে ধানমন্ডি আসতে , নিজের সর্বস্ব বিলিয়ে দিতে ! দেখেছি বন্যা পীড়িত , শীতার্ত মানুষের সেবায় নেতৃত্ব দিতে।কখনো রক্তের প্রয়োজনে ছুটে বেড়াতে ! আমার মতো অনেকেই আছেন যারা ব্লগিং করি নিজের লেখালেখির শখ টাকে বাঁচিয়ে রাখতে , ব্লগিং এর মূল কনসেপ্ট এর বাইরে কিনা সে নিয়ে অনেক তর্ক আছে , কিন্তু এই বিবাহিত ব্যাচেলর অলটাইম এভেইলেবল ভদ্রলোক সত্যিকার অর্থের ব্লগিং টাই করে গেছেন নিভৃতে । যখন কেউ মনে করেনি তারেক মাসুদকে তিনি ঠিক মনে করিয়ে দিয়েছেন , স্বাধীনতার বিপক্ষ শক্তির আন্দোলনে নিজেকে জড়িয়েছেন সর্বস্ব ত্যাগ করে ! শখের ফটোগ্রাফি নিয়ে কখনো হাজির হয়েছেন , আমাদের ভাসাতে শব্দহীন কবিতায় ! আবার কখনো সামাজিক অসংগতি , আর গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে হাজির হয়েছেন , জনপ্রিয়তার মানদন্ডে তাকে বিচার করা অন্যায় হবে । ব্যাক্তিগত জীবনে তিনি আইটি অফিসার , এক পুত্র সন্তানের জনক। ওনাকে চলাফেরা দেখলে মনে হয় এইতো সদ্য কুড়ি পেরোলো বুঝি , জীবনের পরতে পরতে যত সুখ আছে সব ওনার চাই , সব ! ইচ্ছে হলে উড়ে বেড়ান , ইচ্ছে হলে ডুব মারেন ! ইচ্ছে হলো জোছনায় মাখাবেন নিজেকে , ইচ্ছে হলো পাহাড় জয় করবেন ,ইচ্ছে হলে মেঘ-বালিকার মেঘের ভেলায় ভাসতে চলে যান , ইচ্ছে হলো সমুদ্রে ভিজবেন তাই করেন ! ওনার নিজের জন্য কিছু নেই , যা কিছু আছে সবার জন্য ! তাই ওনার নিজের সম্পর্কে লেখা শেষ লাইন "দেয়ার মতো কিছু নেই, আছে শুধু সমুদ্রের নোনা জল" কথাটাতে আমার আপত্তি !
এবার আসি অন্য কথা গুলো সম্পর্কে , উনি সত্যিকার অর্থেই বিস্ময় পারদর্শী ! রমনী কুলকে বিস্মিত করতে ওনার তুলনা নেই , এই সময়কার প্লাষ্টিক প্রেমিকদের জন্য উনি এক আদর্শ পুরুষ বটে , কেউ একজন তার নামের পাশে জুড়ে দিয়েছেন "এম বি এ " !! আমি নিশ্চিত সঠিক সময়ে ভাবির প্রেমে পরে বিয়ে না করলে আমরা দেখতে পেতাম ঝড় , প্রেমের ঝড় ! কিন্তু হায় ভাবী তার মনে পড়িয়ে দিয়েছে শেকল ! তাই ভাবীকে আমাদের পক্ষ থেকে তীব্র ধিক্কার । ব্যাক্তিগত ভাবে উনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক , উনি দাবি করতে চান এবারের বিশ্বকাপ সেমি - ফাইনাল তিনি দেখেননি ,এমনকি সেমি -ফাইনাল বলতে পৃথিবীতে কিছু নেই ! নিজে সমর্থন করে ক্ষ্যান্ত হননি , ভাতিজা অন্য দলের প্রেমে পরার আগে কান পড়া দিয়ে দিয়েছেন :P
আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি , উনি আমাদের প্রাণপ্রিয় গোলাপ ভাই, আমিনুর রহমান ! আজকে ওনার জন্মদিন , ভাইকে জন্মদিনের প্রানভরা শুভেচ্ছা জানানোর জন্য আর ব্লগের জন্য ওনার অবদানের প্রেক্ষিতে ক্ষুদ্র ভালোবাসা জানানোর জন্য এই প্রয়াস ! লোকটা সাংঘাতিক খারাপ , নিজের জন্মদিন লুকিয়ে রেখেছেন সবার কাছ থেকে , তাই তখন আর উদুযাপন করা যায়নি ! আজকে আসলে ওনার ব্লগীয় জন্মদিন !! ৭ বছর আগে এই দিনে ব্লগার আমিনুর রহমান এর জন্ম হয়েছিল , আমরা আমরা পেয়েছিলাম বিশেষ একজনকে । তারপর ধীরে ধীরে কালের পরিক্রমায় হয়েছেন গোলাপ ভাই , ইত্যাদি ইত্যাদি ইত্যাদি :P
৭ বছর আগে আমিনুর রহমান নিকের জন্ম না হলে হয়তো অনেক কিছুই হতোনা , আমাদের সাভার ছুটে যাওয়া হতোনা , আমাদের শীতার্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা ও হয়তো হতোনা ! গুরুত্বপূর্ণ কাজ যেটা হতোইনা সেটা হচ্ছে একজন আরমানের বিয়েটা !
দিনটাকে স্মরণীয় রাখতে আশা করি কোথাও কেউ একজন বিরিয়ানী বর্ষণ করবেন , তবে এই মধ্যরাতে বিরিয়ানী কই পাবেন , আসেন ভার্চুয়ালী আমরা মিষ্টিমুখ করি !


শুধু মিষ্টিমুখ করলে চলবে - গোলাপ ভাইকে এক নজর দেখবেন না ??



উনি কি শুধু চিরযৌবনের প্রতীক , ফ্যাশন আইকন ও বটে !

এবার দেখে নেই , সেই নারীকে যার প্রেমে পড়ে তিনি বন্দী হয়েছেন , যার কারণে রমনীকুলে আজো হাহাকারের ধ্বনি শুনতে পাওয়া যায় , সাথে আছে ওনার কলিজার টুকরা শীর্ষ !


উনি যে শীর্ষকে প্রভাবিত করছেন তার প্রমাণ এই ছবিঃ


কোন এক আচমকা ভ্রমণে আমি আর আমিনুর ভাই



সবশেষে প্রিয় আমিনুর রহমান ভাইয়ের দীর্ঘায়ু , সুস্থতা কামনা করছি ! ওনার নিজের জন্য না হলেও আমাদের জন্য ওনার সুস্থ থাকা খুব জরুরী ! ব্লগার আমিনুর রহমান নিঃসন্দেহে নিজেকে নতুন করে আবিস্কার করেছেন , নিজের জন্মের স্বার্থকতা খুঁজে পেয়েছেন এই নীল পর্দার ছায়ায় ! তাই ওনার কাছে এই দিনটা বিশেষ কিছু না হলেও , আমাদের কাছে অবশ্যই বিশেষ দিন ! আমিনুর ভাইকে সপ্তম বর্ষপূর্তির প্রাণঢালা শুভেচ্ছা !
উৎসর্গঃ আরেকজন নিবেদিত প্রান , অস্থির ধরনের ভালো মানুষ প্রিয় মামুনুর রশিদ ভাইকে !
৯২টি মন্তব্য ৯৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×