প্রিয়
স্বপ্নময়ী ,
সীমানার প্রাচীরে দাড়িয়ে অরক্ষিত বুক পকেটের কিছু ম্লাণ স্মৃতি তোমায় হাজার বার আমার সামনে নিয়ে আসে ! গুনে গুণে তিরিশ টি অলস বিকেল পার করে দিয়েছি তোমার স্পর্শ ছাড়াই ! জানি তুমি ও বিকেল গুলো কাটিয়েছ বেলী ফুল খোপায় না গুজেই ! দূরে থেকেও আমি আছি তোমাতেই ..........জানিয়ে দিতে মেঘমালাকে বলে দিলাম আমার সব কথা .... বৃষ্টি ফোটা গায়ে মেখে নিও !!!
সেদিন পূর্নিমা ছিল ! রাত টা কেমন জানি জেগেই ছিল ! আমিও জেগেই ছিলাম !জোছনার প্লাবনে আমি তোমার ঘ্রাণ পেয়েছিলাম ! জেগে থাকা রাত সাথে জোছনার সাথী তারার দল মিলে আমাকে নিয়ে এলো তোমার দুয়ারে !
একি তুমি দেখি সেজে আছো জোছনার সাজে ! তোমার চোখজুড়ে সমস্ত নিশিক্লান্তি ! তাতে আমার সমস্ত ভ্রমণক্লান্তি নিমিষেই ম্লান !ঝুল বারান্দার বোকা ফুল গুলো জোছনায় মেতেছে পাল্লা দিয়ে তোমার দীঘল চুলের সাথে !!!
মুহূর্তে মাতাল আমি আরেকবার তোমার প্রেমে পড়ি সেই প্রথম দিনের মত !
" অনুরুধে রোমান্টিক চিঠি লিখতে শুরু করেছি সপ্তাহ খানেক আগে ! এই একটা সপ্তাহে আমি মোটেও ভালো নেই , খুব কাছের একজন বন্ধু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে , অভিমানের সাথে পাল্লা দিয়ে আমার মন টাও ভীষণ খারাপ , অনেক চেষ্টা করেও আর কোন শব্দ লিখতে পারছিনা , আবার চিঠি টা পোষ্ট করার লোভ ও সামলে রাখতে পারছিনা , তাই থেকে গেল অসমাপ্ত ! মন ভালো হলে আবার লিখবো হয়তো , সুন্দর একটা সমাপ্তিতে ! দোয়া চাই "
আলোচিত ব্লগ
কেউ জানে না.....অপ্সরাপু মেইড মাই ডে!!!
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন
বিয়োগের রূপকথা

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন
ব্লগের স্বাস্থ্য ভালো?

ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।