somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমায় নিয়া স্বপ্ন দেখি

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে একটা ভালো খবর দিই,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট ডোমেইনে '.বাংলা' অন্তর্ভুক্ত করতে রোববার আইসিএএনএন-এ আনুষ্ঠানিক আবেদন করেছেন।এর মাধ্যমে '.বাংলা' কান্ট্রি কোড টপ লেভেলে অন্তর্ভুক্ত হবে। প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে ছয় থেকে নয় মাস।এর ফলে বাংলা ভাষায় পছন্দমতো ডোমেইন নাম নির্বাচন করা যাবে। একইসঙ্গে বাংলা ভাষায় ওয়েবঠিকানা লিখে ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। (সূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।অর্থাৎ এখন থেকে (স্বপ্নবাজ/.... ডট বাংলা) নামে ওয়েব সাইট এর ঠিকানা খোলা যাবে । ভাবতেই ভালো লাগছে ।এবার একটু খারাপ খবর দিই ।কথা বলতে রাজি না হওয়ায় এক তরুণীর অভিভাবকসহ পাঁচজনকে রোববার পিটিয়ে আহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মীরা। জসীম উদ্দিন হল ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান জীবনের পক্ষের কর্মীরা রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ মারপিটের ঘটনা ঘটায়। আব্দুর রহমান জীবন সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন। তিনি এ ঘটনার জন্য 'বহিরাগতদের' দায়ী করেন (সূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)। না দেশের সেরা বিদ্যাপীঠ এর ছাত্রদের থেকে এই রকম ব্যবহার আশা করা যায় না । ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে যায়,স্কুলের মাঠে খেলাধুলা করে দেখতে
ভালোই লাগে কিন্তু স্কুলের খেলার মাঠ টি দখল করে ,মাঠেই পুকুর কেটে মাছ চাষ করছেন ইউপি চেয়ারম্যান।পানিতে ডুবে দুর্ঘটনার আশঙ্কা এবং খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে দিতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার কালাই মুদাফাত গ্রামে (সূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।সবশেষে আর একটা খবর দিই স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য ইতালি সরকারের দেওয়া স্থানে রোববার শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।প্রবাসী বাংলাদেশী,ইতালি সরকার, রোম পৌরসভা, ইতালিতে অবস্থিত বিভিন্ন দূতাবাস এবং ইউনেস্কো অফিসের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। গর্বে আমার বুকটা ভরে যায় কারন ভাষার জন্য আমাদের সংগ্রাম কে আজ সারা বিশ্ব শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে।আমরা কি পারি না সব ভেদাভেদ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×