somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলান্ধ ও স্বার্থান্ধ দেশপ্রেম !!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-“তুই মরস না কেন?? তোরে আল্লায় নেয় না ক্যান? তুই যদি একঘন্টার মধ্যে মরে যেতি আমি আজিমুদ্দির মাজারে একটা মোরগ মানত করতাম!!”
এমনই আরও অসংখ্য অভিশাপ ও মায়ের বকাঝকা খেয়ে প্রতিদিনকার মতো ছেলে বাইরে গেল বাঁদরামি করে ঘুরে বেড়াতে! তার একটু পরেই ছেলে পাশের বাসার আরেক ছেলের সাথে ঝগড়া করে কপালে রক্ত ঝরিয়ে বাসায় ফিরলো!! শুরু হলো মায়ের আহাজারি! মায়ের চোখের জল আর ছেলের চোখের জল মিলেমিশে একাকার!! মায়ের সেই অভিশাপ হাজার গুণে বৃদ্ধিপেয়ে আর্ত্ নাদ হয়ে ছড়িয়ে পড়লো আকাশে-বাতাসে, তবে সেটা ছেলেকে নয় আঘাতকারীকে উদ্ধেশ্য করে!!

-দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগাভাগির বিরোধের জেরে মুখ দেখাদেখি বন্ধ অনেকদিন। সুযোগ পেলে একজন আরেকজনকে বাড়ী ছাড়া করে এমন অবস্থা! এমন ভাবে যখন দিন যাচ্ছে তখন একদিন বড় ভাইয়ের কানে খবর এলো ছোট ভাইকে পাশের গ্রামের কয়েকজন আটকিয়ে রেখেছে মারার জন্য!! আর তখন ছোট ভাইকে উদ্ধার করতে আনতে যাওয়া গ্রামের দলটির সবার সামনে দেখা গেল ওই বড় ভাইকেই!!

-স্বামী-স্ত্রীতে দ্বন্দ! দু-জনের বিছানা আলাদা কয়েকদিন যাবৎ। এভাবে কিছুদিন চললে হয়তো ডিভোর্স্ ই হয়ে যাবে! এমন অবস্থায় সকালে অফিসে যাওয়ার জন্য রওনা দিয়ে একটু পরেই রাস্তা থেকে কাঁদতে কাঁদতে ফিরে আসলো স্ত্রী। স্ত্রীকে উদ্দেশ্য করে বাসার পাশের গলির কয়েকটা ছেলে বাজে কমেন্টেস ও ইঙ্গিত করেছে। সেটা সইতে বা প্রতিবাদ করতে না পেরে কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছে অসহায় স্ত্রী। ঘটনার স্বল্প সময় পরে খবর এলো একদল বখাটের সাথে মারামারি করে হাসপাতালে গিয়েছে সেই মহিলার স্বামী!!

ভাবছেন এসব কি লিখছি?? এটাই তো স্বাভাবিক! পারিবারিক বন্ধন, ভাত্তৃত্বের বন্ধন বা ভালবাসার বন্ধন তো এরকমই হবে! নিজেদের মধ্যে যত দ্বন্দই থাকুক না কেন অন্য কেউ এসে নিজের ছেলেকে,ভাইকে বা কাছের মানুষকে আঘাত বা অপমান করে গেলে রক্ত গরম হবে এবং মানুষটি প্রতিবাদী হবে এটাই চিরন্তন!

জি! আমিও সেরকমটাই ভাবতাম! আমার দেশেকে কটাক্ষ করে,নিন্দা জানিয়ে যখন অন্যদেশ পার্লামেন্টে প্রস্তাব পাশ করে, জাতীয় ভাবে আমাদের দেশকে অপমান করে তখন সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করবে এটাই ছিল আমার প্রত্যাশা। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাই যখন অস্বাভাবিক ভাবে ঘটা হতে বিরত থাকে তখন অবাক না হয়ে পারিনা!! তখনই প্রশ্ন জাগে মানুষ কতটা দল কানা হলে বা ব্যাক্তি স্বার্থ্ কে কত উপরে স্থান দিলে এমন অন্ধ হতে পারে!! দেশের অপমান সহ্যকরে চুপ থাকতে পারে!! এমনকি ওই দেশটির পক্ষ হয়ে সাফাই গাওয়ার মতো ঘৃণ্য কাজটিও করতে পারে???!!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×